জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিল ও  বন্ধের দাবিতে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে  মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নান্দিনা রেলস্টেশন ও ছেড়ামাকেট এলাকায় ‘ছাত্র জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজীব বাসকে ঘিরে কথিত সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। এ সময় তারা ‘অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ নয়’ এবং ‘সিন্ডিকেট চলতে দেওয়া হবে না, সিন্ডিকেট ভেঙে দিতে হবে’—এমন স্লোগান দেন।
মানববন্ধন শেষে আয়োজকদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দিনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, রাজীব বাসের রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তারা কোনো ধরনের অনিয়ম বা কথিত সিন্ডিকেট মেনে নেওয়া হবে না বলেও ঘোষণা দেন।
আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি অব্যাহত রাখবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

» বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» রুফটপে সোলার বসালে ১০ টাকা ১৫ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

» তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

» এক-এগারোতে তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব রুমন

» দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

» ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ

» শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির

» পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

» সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, সংসদে প্রশ্ন হান্নান মাসউদের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিল ও  বন্ধের দাবিতে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে  মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নান্দিনা রেলস্টেশন ও ছেড়ামাকেট এলাকায় ‘ছাত্র জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজীব বাসকে ঘিরে কথিত সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। এ সময় তারা ‘অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ নয়’ এবং ‘সিন্ডিকেট চলতে দেওয়া হবে না, সিন্ডিকেট ভেঙে দিতে হবে’—এমন স্লোগান দেন।
মানববন্ধন শেষে আয়োজকদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দিনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, রাজীব বাসের রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তারা কোনো ধরনের অনিয়ম বা কথিত সিন্ডিকেট মেনে নেওয়া হবে না বলেও ঘোষণা দেন।
আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি অব্যাহত রাখবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com