এনসিপি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঁতাত করে ষড়যন্ত্রে মেতে উঠেছে- ওয়ারেছ আলী মামুন এমপি

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয়নি। সুদূর লন্ডনে বসে ১৭ বছর নির্বাসিত জীবনে অক্রান্ত পরিশ্রম করে এদেশের প্রতিটি পেশাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলনের জন্ম দিয়েছিলেন। যে আন্দোলনের সর্বশেষ পর্যায়ে এদেশের ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, মেহনতী মানুষ রাজপথে নেমে এসেছিল। সেই সফল আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, গণতন্ত্র মুক্ত হয়েছে।
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে জেলা বিএনপি। শহরের ফৌজদারী মোড়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 তিনি বলেন,আজকে বিএনপি বাংলাদেশে সবচেয়ে সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ জিয়াউর রহমানের সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। বেগম খালেদা জিয়া একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তর করেছিলেন। এই বাংলাদেশকে নিয়ে আবার বাংলাদেশের মানুষ নতুন স্বপ্নে বিভোর হয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার সংগ্রাম করছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে বিরোধী দলের আসনে বসা স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দুর্ভাগ্য, সেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে এই বাংলাদেশের ছাত্র-যুব আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্রনেতারা। তারা এনসিপি গঠন করে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঁতাত করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বলে, তাদের আন্দোলনের কারণে নাকি আজকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিএনপি শুধুমাত্র এইবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় নাই। বিএনপি ৯০ সালে সফল আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। সেদিন আপনারা ছিলেন না? স্বাধীনতা বিরোধী জামায়াত শক্তি স্বৈরাচার এরশাদের সাথে আঁতাত করে ৮৬ সালে নির্বাচনে গিয়ে আন্দোলনের বুকে ছুরিকাঘাত করেছিলো। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ৫ আগস্টের স্বৈরাচারের পতনের কারণে এই দেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী। তারা স্বাধীনতার বিরোধিতা করার কারণে, ষড়যন্ত্র করার কারণে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছিল। আজকে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে ৫ আগস্টের পটপরিবর্তনের কারণে। কিন্তু দুর্ভাগ্য, তারা সুষ্ঠু ধারার রাজনীতি না করে আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, বিএনপি ঐক্যবদ্ধ আছে। যেকোনো পরিস্থিতিতে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। বিএনপির সকল নেতা-কর্মী সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবে। আগামী দিনের এই বাংলাদেশকে জনকল্যাণের একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করবে। আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই শপথ নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
জেলা বিএনপির সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
 পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
লিয়াকত হোসাইন লায়ন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

» বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

» আলোকচিত্রীদের ওপর মেজাজ হারালেন কারিনা, ‘জয়া বচ্চনের’ সঙ্গে তুলনা

» বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

» জরিমানা ছাড়া ফিটনেস-রুট পারমিট-লাইসেন্স হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

» এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

» ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের

» দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

» এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

» জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, আইনজীবী, কওমি আলেম, ফুটবলার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এনসিপি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঁতাত করে ষড়যন্ত্রে মেতে উঠেছে- ওয়ারেছ আলী মামুন এমপি

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয়নি। সুদূর লন্ডনে বসে ১৭ বছর নির্বাসিত জীবনে অক্রান্ত পরিশ্রম করে এদেশের প্রতিটি পেশাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলনের জন্ম দিয়েছিলেন। যে আন্দোলনের সর্বশেষ পর্যায়ে এদেশের ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, মেহনতী মানুষ রাজপথে নেমে এসেছিল। সেই সফল আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, গণতন্ত্র মুক্ত হয়েছে।
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে জেলা বিএনপি। শহরের ফৌজদারী মোড়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 তিনি বলেন,আজকে বিএনপি বাংলাদেশে সবচেয়ে সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ জিয়াউর রহমানের সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। বেগম খালেদা জিয়া একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তর করেছিলেন। এই বাংলাদেশকে নিয়ে আবার বাংলাদেশের মানুষ নতুন স্বপ্নে বিভোর হয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার সংগ্রাম করছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে বিরোধী দলের আসনে বসা স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দুর্ভাগ্য, সেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে এই বাংলাদেশের ছাত্র-যুব আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্রনেতারা। তারা এনসিপি গঠন করে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঁতাত করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বলে, তাদের আন্দোলনের কারণে নাকি আজকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিএনপি শুধুমাত্র এইবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় নাই। বিএনপি ৯০ সালে সফল আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। সেদিন আপনারা ছিলেন না? স্বাধীনতা বিরোধী জামায়াত শক্তি স্বৈরাচার এরশাদের সাথে আঁতাত করে ৮৬ সালে নির্বাচনে গিয়ে আন্দোলনের বুকে ছুরিকাঘাত করেছিলো। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ৫ আগস্টের স্বৈরাচারের পতনের কারণে এই দেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী। তারা স্বাধীনতার বিরোধিতা করার কারণে, ষড়যন্ত্র করার কারণে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছিল। আজকে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে ৫ আগস্টের পটপরিবর্তনের কারণে। কিন্তু দুর্ভাগ্য, তারা সুষ্ঠু ধারার রাজনীতি না করে আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, বিএনপি ঐক্যবদ্ধ আছে। যেকোনো পরিস্থিতিতে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। বিএনপির সকল নেতা-কর্মী সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সেই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবে। আগামী দিনের এই বাংলাদেশকে জনকল্যাণের একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করবে। আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই শপথ নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
জেলা বিএনপির সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
 পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
লিয়াকত হোসাইন লায়ন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com