যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন : হুইপ দুলু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার হাসিনা বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়ান ইলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করতে অনেক চেষ্টা করেছিল। তবে তারা কেউও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, তারা নিজেরাই নিশ্চিহ্ন গেছে।

আজ দুপুরে নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হুইপ দুলু আরও বলেন, যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ-ই টিকে থাকতে পারেনি। তাই স্বৈরাচার হাসিনা ও এরশাদও টিকে থাকে পারেনি। বিএনপি জনগণের দল। জনগণের সমর্থন নিয়েই বিএনপি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি। বিএনপি আরো সংগঠিত হয়েছে। যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা

» স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষতা নিয়ে সংশয় জামায়াতের, ইসিকে ৯ দফা দাবি

» তেজগাঁও থানায় নতুন ওসি, চার পুলিশ পরিদর্শকের পদায়ন

» দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পিছিয়েছে

» স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» কানাডার ক্যালগেরিতে ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ

» অতীতে আটকে থাকলে উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব না : ভারতীয় হাইকমিশনার

» মদ ও ইয়াবাসহ ৩জন আটক

» প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন : হুইপ দুলু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার হাসিনা বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়ান ইলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করতে অনেক চেষ্টা করেছিল। তবে তারা কেউও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, তারা নিজেরাই নিশ্চিহ্ন গেছে।

আজ দুপুরে নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হুইপ দুলু আরও বলেন, যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ-ই টিকে থাকতে পারেনি। তাই স্বৈরাচার হাসিনা ও এরশাদও টিকে থাকে পারেনি। বিএনপি জনগণের দল। জনগণের সমর্থন নিয়েই বিএনপি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি। বিএনপি আরো সংগঠিত হয়েছে। যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com