চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে কৃষকের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জাবায়ের।

অভিযান সূত্রে জানা যায়, বেনুয়ারচর বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স এবং মেসার্স আমজাদ ট্রেডার্স বিক্রয় কেন্দ্রে ও গুদামে পরিদর্শনে যায় ভ্রাম্যমান আদালত। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, বিক্রয় রেজিস্টারের সাথে রশিদের অমিল, রশিদ ছাড়া সার বিক্রি এবং মজুত তথ্যে অসামঞ্জস্যতার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কৃষকদের সাথে অসদাচরণের অভিযোগের সত্যতাও মেলে। এসব অপরাধে সংশ্লিষ্ট ডিলার দুই ডিলারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ কৃষি বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে কৃষকের জন্য বরাদ্দকৃত সার অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জাবায়ের।

অভিযান সূত্রে জানা যায়, বেনুয়ারচর বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স এবং মেসার্স আমজাদ ট্রেডার্স বিক্রয় কেন্দ্রে ও গুদামে পরিদর্শনে যায় ভ্রাম্যমান আদালত। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, বিক্রয় রেজিস্টারের সাথে রশিদের অমিল, রশিদ ছাড়া সার বিক্রি এবং মজুত তথ্যে অসামঞ্জস্যতার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কৃষকদের সাথে অসদাচরণের অভিযোগের সত্যতাও মেলে। এসব অপরাধে সংশ্লিষ্ট ডিলার দুই ডিলারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ কৃষি বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com