১১ দলের লংমার্চে হামলার ঘটনা ঘটলে সেই দায় সরকারের ওপর বর্তাবে: গোলাম পরওয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ সোমবার বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বললেন, আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চের অনুমতি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে নেয়া হয়েছে। তাই কোথাও হামলার ঘটনা ঘটলে, সেই দায় সরকারের ওপর বর্তাবে।

এসময় লংমার্চ ঘিরে নেতিবাচক সমালোচনা বন্ধের আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

সভায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী হুঁশিয়ারি দেন, ‎লংমার্চে যদি কোথায়ও বাধা আসে, সেই বাধা উপেক্ষা করে ১১ দল এগিয়ে যাবে। কোনো বাধাই এই লংমার্চ আটকাতে পারবে না। কেউ বাধা দেয়ার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিতে এই লংমার্চ। জনগণকে স্বস্তি দিতে ৬ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে ১১ দল। গণভোট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১১ দলের ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধীদল রাজপথে থাকবে।

তারা অভিযোগ করেন, ৫ তারিখ লক্ষ্য করে ঢাকা-চট্টগ্রাম সড়কে কৃত্রিম জ্যাম তৈরি করা হবে বলে জানা গেছে। কোনো কৃত্রিম জ্যাম তৈরি না করে, দাবি মেনে জনগণের পক্ষে থাকুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

» বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না: রুমিন ফারহানা

» সরকারও মনে হয় ৮০’র দশকে ফিরে যাবে: নাহিদ

» দলীয় কৌশলের অংশ হিসেবে ঢাকার দুই সিটিতে এনসিপির ‘প্রার্থী বদল’

» প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

» আ.লীগের পতন হয়েছে-ভারতে দাফন হয়েছে; এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস

» বাঁধনকে সব ধরনের সহায়তা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

» বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

» বিটিআরসির কিউওএসে ১১ সূচকের ৮টিতে শীর্ষে বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১১ দলের লংমার্চে হামলার ঘটনা ঘটলে সেই দায় সরকারের ওপর বর্তাবে: গোলাম পরওয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ সোমবার বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বললেন, আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চের অনুমতি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে নেয়া হয়েছে। তাই কোথাও হামলার ঘটনা ঘটলে, সেই দায় সরকারের ওপর বর্তাবে।

এসময় লংমার্চ ঘিরে নেতিবাচক সমালোচনা বন্ধের আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

সভায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী হুঁশিয়ারি দেন, ‎লংমার্চে যদি কোথায়ও বাধা আসে, সেই বাধা উপেক্ষা করে ১১ দল এগিয়ে যাবে। কোনো বাধাই এই লংমার্চ আটকাতে পারবে না। কেউ বাধা দেয়ার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিতে এই লংমার্চ। জনগণকে স্বস্তি দিতে ৬ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে ১১ দল। গণভোট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১১ দলের ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধীদল রাজপথে থাকবে।

তারা অভিযোগ করেন, ৫ তারিখ লক্ষ্য করে ঢাকা-চট্টগ্রাম সড়কে কৃত্রিম জ্যাম তৈরি করা হবে বলে জানা গেছে। কোনো কৃত্রিম জ্যাম তৈরি না করে, দাবি মেনে জনগণের পক্ষে থাকুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com