ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন।
এ ঘটনায় হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিস্তারিত আসছে…








