অস্কারে দীপিকার ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর দৃশ্য, কী আছে সিনেমাটিতে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :২০১৩ সালে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ ছবি দিয়ে মুগ্ধ করেছিলেন দীপিকা পাডুকোন। এক যুগ পর এসে সিনেমাটি মুগ্ধ করল চলচ্চিত্র বিষয়ক বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার পুরস্কারের কমিটিকে। সিনেমাটির একটি দৃশ্য অ্যাকাডেমির ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অ্যাকাডেমির ইনস্টাগ্রামে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর যে ছবি ভাসছে তাতে দেখা যাচ্ছে ন্যায়না ও বানিকে গল্প করতে। ক্যাপশনে লেখা হয়েছে, “ন্যায়নার কাছ থেকে মনে রাখার মতো একটি কথা, ‘চোখের সামনে যেটা রয়েছে, সেটাকেই উপভোগ করো।” ন্যায়না চরিত্রটি দীপিকার। এতে তাকে মেধাবী ও গম্ভীর মেডিকেল ছাত্রী হিসেবে দেখা যায়।

অ্যাকাডেমির মনে ধরা ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এ? সিনেমাটি চার বন্ধুর বন্ধুত্ব, ভালোবাসা, ক্যারিয়ার ও স্বপ্নের টানাপোড়েনের গল্পে নির্মিত। শুরুতে দেখা যায় মানালির বরফে ঢাকা পাহাড়ে চার বন্ধুর ট্র্যাকিং ট্রিপ। যেখানে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে ন্যায়না। বানির প্রতি পেম ভর করে তার ওপর। তবে বানির সময় নেই। সে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যায়।

আট বছর পর ফের দেখা হয় চার বন্ধুর। ততদিনে সবাই যার যার মতো কর্মজীবনে থিতু হয়েছে। বানি একজন সফল ট্রাভেল শোয়ের আন্তর্জাতিক চিত্রগ্রাহক। বন্ধুদের সাক্ষাৎ ও বনি-ন্যায়নার পুরনো আবেগের উঁকিতে ঝলমল করে ওঠে পর্দা।

দীপিকার এমন অর্জনে মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, “হাজার হাজার ছবি দেখেছি। কিন্তু ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ সব সময় অন্য রকম অনুভূতি দেয়। যতবার দেখি ততবারই মনে হয় বছরে অন্তত একবার এই ছবিতে ফিরে আসি।” অন্য একজনের কথায়, “ছবিটি চিরকাল আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে।” ।

‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বানি চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। অদিতি চরিত্রে কল্কি কেকল্যাঁ এবং অবিনাশ ওরফে ‘অভি’ দেখা গেছে আদিত্য রায় কাপুরকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্কারে দীপিকার ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর দৃশ্য, কী আছে সিনেমাটিতে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :২০১৩ সালে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ ছবি দিয়ে মুগ্ধ করেছিলেন দীপিকা পাডুকোন। এক যুগ পর এসে সিনেমাটি মুগ্ধ করল চলচ্চিত্র বিষয়ক বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার পুরস্কারের কমিটিকে। সিনেমাটির একটি দৃশ্য অ্যাকাডেমির ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অ্যাকাডেমির ইনস্টাগ্রামে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর যে ছবি ভাসছে তাতে দেখা যাচ্ছে ন্যায়না ও বানিকে গল্প করতে। ক্যাপশনে লেখা হয়েছে, “ন্যায়নার কাছ থেকে মনে রাখার মতো একটি কথা, ‘চোখের সামনে যেটা রয়েছে, সেটাকেই উপভোগ করো।” ন্যায়না চরিত্রটি দীপিকার। এতে তাকে মেধাবী ও গম্ভীর মেডিকেল ছাত্রী হিসেবে দেখা যায়।

অ্যাকাডেমির মনে ধরা ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এ? সিনেমাটি চার বন্ধুর বন্ধুত্ব, ভালোবাসা, ক্যারিয়ার ও স্বপ্নের টানাপোড়েনের গল্পে নির্মিত। শুরুতে দেখা যায় মানালির বরফে ঢাকা পাহাড়ে চার বন্ধুর ট্র্যাকিং ট্রিপ। যেখানে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে ন্যায়না। বানির প্রতি পেম ভর করে তার ওপর। তবে বানির সময় নেই। সে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যায়।

আট বছর পর ফের দেখা হয় চার বন্ধুর। ততদিনে সবাই যার যার মতো কর্মজীবনে থিতু হয়েছে। বানি একজন সফল ট্রাভেল শোয়ের আন্তর্জাতিক চিত্রগ্রাহক। বন্ধুদের সাক্ষাৎ ও বনি-ন্যায়নার পুরনো আবেগের উঁকিতে ঝলমল করে ওঠে পর্দা।

দীপিকার এমন অর্জনে মুগ্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, “হাজার হাজার ছবি দেখেছি। কিন্তু ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ সব সময় অন্য রকম অনুভূতি দেয়। যতবার দেখি ততবারই মনে হয় বছরে অন্তত একবার এই ছবিতে ফিরে আসি।” অন্য একজনের কথায়, “ছবিটি চিরকাল আমার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে।” ।

‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বানি চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। অদিতি চরিত্রে কল্কি কেকল্যাঁ এবং অবিনাশ ওরফে ‘অভি’ দেখা গেছে আদিত্য রায় কাপুরকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com