প্রথম দেখাতেই মীরার সঙ্গে অদ্ভুত কাণ্ড করেছিলেন শাহেদ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা শাহেদ কাপুর ও মীরা রাজপুতের প্রেম এবং বিয়ের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার মীরার সঙ্গে প্রথম সাক্ষাতের মজার অভিজ্ঞতা এবং অজানা কিছু ঘটনা সামনে এনেছেন শাহেদ কাপুর। প্রথম দেখাতেই মীরাকে নিজের জুাং দেখিয়ে মুগ্ধ করার চেষ্টা করেছিলেন অভিনেতা। তবে এর পেছনে ছিল বেশ মজার একটি কারণ।

সম্প্রতি এক আলোচনায় শাহেদ ও মীরা তাঁদের প্রথম পরিচয়ের স্মৃতিচারণ করেন। সেখানে শাহেদ জানান, প্রথম সাক্ষাতেই দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে কথাবার্তা হয়েছিল। প্রায় সাত ঘণ্টা নানা বিষয়ে আলোচনা করতে করতে সময় কেটে যায় তাঁদের।

শাহেদের ভাষ্য অনুযায়ী, মীরার বয়স তখন ২০ বছর, আর তাঁর বয়স ছিল ৩৪। বয়সের এই ব্যবধান নিয়ে শুরুতে কিছুটা চিন্তিত ছিলেন তিনি। দুজনের মধ্যে মানসিক মিল হবে কি না, তা নিয়েও ভাবছিলেন অভিনেতা। তবে দীর্ঘ সময় কথা বলার পর সেই সংশয় অনেকটাই কেটে যায়।

প্রথম সাক্ষাতের সবচেয়ে মজার ঘটনা ছিল শাহেদের জুতা নিয়ে। অভিনেতা জানান, দুই-তিন ঘণ্টা কথা বলার পর তিনি মীরাকে বারবার নিজের জুতার ছবি তুলতে বলেন। এমনকি মীরাকে ফোনের আলো জ্বালাতেও অনুরোধ করেন।

শাহেদের জুতার বিশেষত্ব ছিল, অন্ধকারে আলো পড়লে সেটি জ্বলে উঠত। চারপাশ অন্ধকার হয়ে গেলেও শুধু জুতোটিই আলোকিত হয়ে দেখা যেত। আর সেই অদ্ভুত বিষয়টি মীরাকে দেখাতেই এত আয়োজন করেছিলেন অভিনেতা।

এদিকে মীরার বাবার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতাও বেশ মজার ছিল শাহেদের জন্য। সে সময় ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় টমি সিং চরিত্রে অভিনয় করছিলেন তিনি। চরিত্রের প্রয়োজনে তাঁর চুলের রং ছিল সবুজ।

মীরার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে দরজা খুলতেই তাঁকে সবুজ চুলে দেখতে পান শাহেদ। বিষয়টি মনে করে অভিনেতা বলেন, সেই মুহূর্ত তিনি কখনো ভুলবেন না। মজার ছলে তিনি আরও জানান, বিয়ের পর ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাটি দেখে মীরার মনে হয়েছিল, শেষ পর্যন্ত কাকে বিয়ে করলেন তিনি\!

উল্লেখ্য, ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহেদ কাপুর।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডিসেম্বরে দেশে কোনো পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে : নাহিদ ইসলাম

» আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল, আমার দেশ এখন জামায়াতের মুখপত্র: রাশেদ খাঁন

» নিকেতন সোসাইটিকে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল

» ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

» বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

» স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

» মুক্তির সংগ্রাম চলছে চলবে

» আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

» মিরপুরের কালশী রোডে বিক্ষোভে পুলিশ সদস্যকে বেধড়ক মারধর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রথম দেখাতেই মীরার সঙ্গে অদ্ভুত কাণ্ড করেছিলেন শাহেদ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা শাহেদ কাপুর ও মীরা রাজপুতের প্রেম এবং বিয়ের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার মীরার সঙ্গে প্রথম সাক্ষাতের মজার অভিজ্ঞতা এবং অজানা কিছু ঘটনা সামনে এনেছেন শাহেদ কাপুর। প্রথম দেখাতেই মীরাকে নিজের জুাং দেখিয়ে মুগ্ধ করার চেষ্টা করেছিলেন অভিনেতা। তবে এর পেছনে ছিল বেশ মজার একটি কারণ।

সম্প্রতি এক আলোচনায় শাহেদ ও মীরা তাঁদের প্রথম পরিচয়ের স্মৃতিচারণ করেন। সেখানে শাহেদ জানান, প্রথম সাক্ষাতেই দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে কথাবার্তা হয়েছিল। প্রায় সাত ঘণ্টা নানা বিষয়ে আলোচনা করতে করতে সময় কেটে যায় তাঁদের।

শাহেদের ভাষ্য অনুযায়ী, মীরার বয়স তখন ২০ বছর, আর তাঁর বয়স ছিল ৩৪। বয়সের এই ব্যবধান নিয়ে শুরুতে কিছুটা চিন্তিত ছিলেন তিনি। দুজনের মধ্যে মানসিক মিল হবে কি না, তা নিয়েও ভাবছিলেন অভিনেতা। তবে দীর্ঘ সময় কথা বলার পর সেই সংশয় অনেকটাই কেটে যায়।

প্রথম সাক্ষাতের সবচেয়ে মজার ঘটনা ছিল শাহেদের জুতা নিয়ে। অভিনেতা জানান, দুই-তিন ঘণ্টা কথা বলার পর তিনি মীরাকে বারবার নিজের জুতার ছবি তুলতে বলেন। এমনকি মীরাকে ফোনের আলো জ্বালাতেও অনুরোধ করেন।

শাহেদের জুতার বিশেষত্ব ছিল, অন্ধকারে আলো পড়লে সেটি জ্বলে উঠত। চারপাশ অন্ধকার হয়ে গেলেও শুধু জুতোটিই আলোকিত হয়ে দেখা যেত। আর সেই অদ্ভুত বিষয়টি মীরাকে দেখাতেই এত আয়োজন করেছিলেন অভিনেতা।

এদিকে মীরার বাবার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতাও বেশ মজার ছিল শাহেদের জন্য। সে সময় ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় টমি সিং চরিত্রে অভিনয় করছিলেন তিনি। চরিত্রের প্রয়োজনে তাঁর চুলের রং ছিল সবুজ।

মীরার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে দরজা খুলতেই তাঁকে সবুজ চুলে দেখতে পান শাহেদ। বিষয়টি মনে করে অভিনেতা বলেন, সেই মুহূর্ত তিনি কখনো ভুলবেন না। মজার ছলে তিনি আরও জানান, বিয়ের পর ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাটি দেখে মীরার মনে হয়েছিল, শেষ পর্যন্ত কাকে বিয়ে করলেন তিনি\!

উল্লেখ্য, ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহেদ কাপুর।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com