জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা। তবে এবার জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে মান্নাতের বারান্দায় হাজির হননি তিনি।

প্রতি বছর জন্মদিনের মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানান শাহরুখ। গত কয়েক বছর ধরে এটি একরকম নিয়মে পরিণত হয়েছিল। তবে সাময়িকভাবে মান্নাত ছেড়ে অন্যত্র থাকায় এবার সেই ঐতিহ্যে বাধা পরেছে।

তবে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই মান্নাতের সামনে ভিড় করেন ভক্তরা। সরাসরি দেখা না দিলেও তাদের নিরাশ করেননি শাহরুখ। ভক্তদের উদ্দেশে নিজের হাতে লেখা একটি ধন্যবাদবার্তা প্রকাশ করেন তিনি।

এদিকে শাহরুখের ৬১তম জন্মদিন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে তার আইকনিক বাড়ি মান্নাত। বাড়িটির সামনে স্থাপন করা বিশাল বিলবোর্ডে প্রদর্শিত হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর বড় বড় পোস্টার ও বিভিন্ন দৃশ্য। সেখানে সিনেমাটির দুটি সংলাপও তুলে ধরা হয়েছে-‘কিং আকেলা কাফি হ্যায়(রাজা একাই যথেষ্ট)’ এবং ‘ডর নেহি, দেহশত হুঁ (আমি ভয় নই, আতঙ্ক)’ ।

বিলবোর্ডে ভক্তদের উদ্দেশে শাহরুখের হাতে লেখা বার্তায় বলা হয়েছে, ‘আপনাদের সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের সবার জন্য রইল।’ বার্তার শেষে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন।’ সঙ্গে ছিল তার স্বাক্ষর।

শুধু মান্নাতই নয়, জন্মদিনের আগে রবিবার মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকও শাহরুখের ছবি ও জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আলোকিত করা হয়।

এদিকে জন্মদিনের আগে গত মঙ্গলবার ‘কিং’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে ভক্তদের চমক দেন শাহরুখ। পোস্টারে দেখা যায়, হাতে বন্দুক নিয়ে প্রতিশোধপরায়ণ এক চরিত্রে আগুনে ঘেরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন অভিনেতা। পোস্টারটি প্রকাশ করে শাহরুখ লিখেছিলেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ ( আজ আবার মনে পড়ল… আমি খুনি নই, প্রেমিক)।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

‘পাঠান’ সিনেমার পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর পর ‘ডানকি’ ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। ফলে তিন বছরের বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন বলিউডের এই সুপারস্টার।

‘কিং’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও অভিষেক বচ্চন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক

» অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলবেন হারিস রউফ

» ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ

» তাইওয়ানে আনিসুরের মৃত্যু, দেশে মরদেহের অপেক্ষায় দুই সন্তান

» একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম শুরু আজ

» রাজপথকে উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ : রাশেদ খাঁন

» মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় ৫ মামলা, সকাল থেকে গ্রেফতার ২৯

» মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ২২ জন গ্রেফতার

» হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল

» নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা। তবে এবার জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে মান্নাতের বারান্দায় হাজির হননি তিনি।

প্রতি বছর জন্মদিনের মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানান শাহরুখ। গত কয়েক বছর ধরে এটি একরকম নিয়মে পরিণত হয়েছিল। তবে সাময়িকভাবে মান্নাত ছেড়ে অন্যত্র থাকায় এবার সেই ঐতিহ্যে বাধা পরেছে।

তবে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই মান্নাতের সামনে ভিড় করেন ভক্তরা। সরাসরি দেখা না দিলেও তাদের নিরাশ করেননি শাহরুখ। ভক্তদের উদ্দেশে নিজের হাতে লেখা একটি ধন্যবাদবার্তা প্রকাশ করেন তিনি।

এদিকে শাহরুখের ৬১তম জন্মদিন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে তার আইকনিক বাড়ি মান্নাত। বাড়িটির সামনে স্থাপন করা বিশাল বিলবোর্ডে প্রদর্শিত হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর বড় বড় পোস্টার ও বিভিন্ন দৃশ্য। সেখানে সিনেমাটির দুটি সংলাপও তুলে ধরা হয়েছে-‘কিং আকেলা কাফি হ্যায়(রাজা একাই যথেষ্ট)’ এবং ‘ডর নেহি, দেহশত হুঁ (আমি ভয় নই, আতঙ্ক)’ ।

বিলবোর্ডে ভক্তদের উদ্দেশে শাহরুখের হাতে লেখা বার্তায় বলা হয়েছে, ‘আপনাদের সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের সবার জন্য রইল।’ বার্তার শেষে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন।’ সঙ্গে ছিল তার স্বাক্ষর।

শুধু মান্নাতই নয়, জন্মদিনের আগে রবিবার মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকও শাহরুখের ছবি ও জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আলোকিত করা হয়।

এদিকে জন্মদিনের আগে গত মঙ্গলবার ‘কিং’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে ভক্তদের চমক দেন শাহরুখ। পোস্টারে দেখা যায়, হাতে বন্দুক নিয়ে প্রতিশোধপরায়ণ এক চরিত্রে আগুনে ঘেরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন অভিনেতা। পোস্টারটি প্রকাশ করে শাহরুখ লিখেছিলেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ ( আজ আবার মনে পড়ল… আমি খুনি নই, প্রেমিক)।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

‘পাঠান’ সিনেমার পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর পর ‘ডানকি’ ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। ফলে তিন বছরের বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন বলিউডের এই সুপারস্টার।

‘কিং’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও অভিষেক বচ্চন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com