নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০  হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার দুপুর ১২ টা থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল সহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় এসে জড়ো হয়।

এরপর শ্রমিকরা একযোগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে অবস্থান নিয়ে ওভারপাস সহ  দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

শ্রমিকদের দাবি, বর্তমান প্রেক্ষাপটে যে টাকা বেতন পান সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বেশ কয়েক বছর ধরে বাড়ছে না। তাই তারা বাধ্য হয়ে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও বাস যাত্রীদের। যাত্রীরা পায়ে হেঁটে রাস্তা পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। আবার অনেকে এক ঘন্টা ধরে বসে আছে গাড়ির মধ্যে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০  হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঘুমের সময় রূহ কোথায় থাকে?

» রসুনের এই উপকারিতাগুলো জানতেন?

» ফ্যাটি লিভার থেকে বাঁচতে যে পাঁচটি খাবার তালিকায় রাখবেন

» পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের

» শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী

» মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

» তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ

» ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

» মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক

» অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলবেন হারিস রউফ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০  হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার দুপুর ১২ টা থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল সহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় এসে জড়ো হয়।

এরপর শ্রমিকরা একযোগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে অবস্থান নিয়ে ওভারপাস সহ  দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

শ্রমিকদের দাবি, বর্তমান প্রেক্ষাপটে যে টাকা বেতন পান সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বেশ কয়েক বছর ধরে বাড়ছে না। তাই তারা বাধ্য হয়ে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও বাস যাত্রীদের। যাত্রীরা পায়ে হেঁটে রাস্তা পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। আবার অনেকে এক ঘন্টা ধরে বসে আছে গাড়ির মধ্যে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০  হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়ার চেষ্টা করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com