ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার  সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার সকালে কারখানা শ্রমিকরা কাজে যোগ দেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবস্থান নেন। শ্রমিকদের এ আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০ কারখানা ছুটি দেওয়া হয়েছে। আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর পরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। রাতে তারা মহাসড়ক ছেড়ে দিলেও সকাল হতে আবারও মহাসড়কে অবস্থান নিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েনছে। যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না

» সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» ‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

» মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৫ মেট্রোস্টেশন বন্ধ

» মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

» মিরপুরে পুলিশের গাড়িতে আগুন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ ,মামলা ১৯টি

» হাইকোর্টে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন

» গাজীপুরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ, বিজিবি মোতায়েন

» অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার  সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার সকালে কারখানা শ্রমিকরা কাজে যোগ দেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবস্থান নেন। শ্রমিকদের এ আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০ কারখানা ছুটি দেওয়া হয়েছে। আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর পরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। রাতে তারা মহাসড়ক ছেড়ে দিলেও সকাল হতে আবারও মহাসড়কে অবস্থান নিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েনছে। যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com