একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার দুপুরে সচিবালয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, একটি পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি নিবন্ধন করা যাবে। অর্থাৎ একজন পাঁচটির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না। দুই থেকে চারজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

প্রতিটি গাড়িতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

নতুন নীতিমালার তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চারজন যাত্রী পরিবহনের রিকশার নিবন্ধন ফি ১০ হাজার। প্রতিবছর নবায়ন করে ১২ বছর পর্যন্ত চালানো যাবে। প্রতিটি রিকশার স্পিডলিমিট থাকবে।

চার্জিং স্টেশনের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নিশ্চিত করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী শাহে আলম। তিনি বলেন, অবৈধভাবে চার্জ করা হলে শাস্তির বিধান থাকবে। নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

ঢাকা মহানগরকে ৮ জোনে ভাগ করে ৮ রং করে জোনভিত্তিক রিকশা চলবে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সিটি কপোরেশন কাল থেকেই চাইলেই নিবন্ধন শুরু করতে পারবে। তবে ডিজাইনে ক্ষেত্রে বুয়েটের নির্দেশনা অনুজায়ী নকশা বা ডিজাইন করা হবে।

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল সুশৃঙ্খল করতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রীর ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার ও নবায়ন ফি ৫ হাজার টাকা। প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না

» সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» ‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

» মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৫ মেট্রোস্টেশন বন্ধ

» মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

» মিরপুরে পুলিশের গাড়িতে আগুন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ ,মামলা ১৯টি

» হাইকোর্টে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন

» গাজীপুরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ, বিজিবি মোতায়েন

» অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার দুপুরে সচিবালয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, একটি পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি নিবন্ধন করা যাবে। অর্থাৎ একজন পাঁচটির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না। দুই থেকে চারজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

প্রতিটি গাড়িতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

নতুন নীতিমালার তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চারজন যাত্রী পরিবহনের রিকশার নিবন্ধন ফি ১০ হাজার। প্রতিবছর নবায়ন করে ১২ বছর পর্যন্ত চালানো যাবে। প্রতিটি রিকশার স্পিডলিমিট থাকবে।

চার্জিং স্টেশনের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নিশ্চিত করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী শাহে আলম। তিনি বলেন, অবৈধভাবে চার্জ করা হলে শাস্তির বিধান থাকবে। নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

ঢাকা মহানগরকে ৮ জোনে ভাগ করে ৮ রং করে জোনভিত্তিক রিকশা চলবে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সিটি কপোরেশন কাল থেকেই চাইলেই নিবন্ধন শুরু করতে পারবে। তবে ডিজাইনে ক্ষেত্রে বুয়েটের নির্দেশনা অনুজায়ী নকশা বা ডিজাইন করা হবে।

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল সুশৃঙ্খল করতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রীর ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার ও নবায়ন ফি ৫ হাজার টাকা। প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com