ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফয়সল আমিন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিরোধী দলসহ বিএনপিকে একসঙ্গে কাজ করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দুই প্রার্থী কোলাকুলি ও করমর্দনের মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন।

মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে ঠাকুরগাঁওয়ের মানুষের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে দেলাওয়ার হোসেনসহ বিরোধী দলের নেতাকর্মীদের সহযোগিতা চান তিনি। নিজের কোনো ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দেওয়ার পাশাপাশি উন্নয়নমূলক কাজে পাশে থাকার আহ্বান জানান।

জবাবে দেলাওয়ার হোসেন বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে নবনির্বাচিত সংসদ সদস্যকে সবার জন্য কাজ করতে হবে। ঠাকুরগাঁওকে দেশের বুকে একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন দেলাওয়ার হোসেন। এ বিষয়ে মির্জা ফয়সল আমিন বলেন, অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।

এদিকে, নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গ্রেফতার এড়াতে ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতা মজনু সরকারের

» শাহবাগে এনসিপির গণবিক্ষোভে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান

» মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ৩৫১ জন আটক

» আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : গোলাম পরওয়ার

» রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল

» ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফয়সল আমিন

» টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই

» ডাক মারলেন তানজিদ-তৌহিদ, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

» বুয়েট ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ৫ নভেম্বর

» ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় চাঁদপুরের জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফয়সল আমিন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেছেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিরোধী দলসহ বিএনপিকে একসঙ্গে কাজ করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দুই প্রার্থী কোলাকুলি ও করমর্দনের মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন।

মির্জা ফয়সল আমিন বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে ঠাকুরগাঁওয়ের মানুষের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে দেলাওয়ার হোসেনসহ বিরোধী দলের নেতাকর্মীদের সহযোগিতা চান তিনি। নিজের কোনো ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দেওয়ার পাশাপাশি উন্নয়নমূলক কাজে পাশে থাকার আহ্বান জানান।

জবাবে দেলাওয়ার হোসেন বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে নবনির্বাচিত সংসদ সদস্যকে সবার জন্য কাজ করতে হবে। ঠাকুরগাঁওকে দেশের বুকে একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন দেলাওয়ার হোসেন। এ বিষয়ে মির্জা ফয়সল আমিন বলেন, অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।

এদিকে, নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com