বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : ভারপ্রাপ্ত মহাসচিব

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধীদলের লং মার্চ কর্মসূচিকে তিনি অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

শ‌নিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দি‌কে রাজধানীর কৃষিবিদ ইনস্টি‌টিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ‌্যালামনাই অ‌্যাসো‌সিয়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বা‌র্ষিক সাধারণ সভায়  প্রধান অতি‌থির বক্ত‌ব্য শে‌ষে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে তি‌নি এ কথা বলেন।

লং মার্চ প্রসঙ্গে রিজভী বলেন, লং মার্চ কর্মসূচি দেওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিরোধীদলে। তাদের রাজনীতির একটা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এই কারণে তারা এই লং মার্চের কর্মসূচি নিয়েছে। এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপির সরকার তা তো না। এই সংকটটা তৈরি হয়েছে আন্তর্জাতিক কারণে যুদ্ধের কারণে আমেরিকা ইরান যুদ্ধের কারণে। যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে এখন যুদ্ধ চলছে। সরকার বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকাতে গ্যাস সরবরাহ অনেক স্থিতিশীল হয়েছে।

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না-এ প্রসঙ্গে রিজভী বলেন, সেটা আপনারাই জানেন যে একের পর এক যে পদক্ষেপ সরকার নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাপান সফর করেছেন, এর আগে গেছেন চীনে। দুই সফরেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না

» সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» ‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

» মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৫ মেট্রোস্টেশন বন্ধ

» মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

» মিরপুরে পুলিশের গাড়িতে আগুন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ ,মামলা ১৯টি

» হাইকোর্টে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন

» গাজীপুরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ, বিজিবি মোতায়েন

» অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : ভারপ্রাপ্ত মহাসচিব

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধীদলের লং মার্চ কর্মসূচিকে তিনি অযৌক্তিক ও জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

শ‌নিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দি‌কে রাজধানীর কৃষিবিদ ইনস্টি‌টিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ‌্যালামনাই অ‌্যাসো‌সিয়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বা‌র্ষিক সাধারণ সভায়  প্রধান অতি‌থির বক্ত‌ব্য শে‌ষে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে তি‌নি এ কথা বলেন।

লং মার্চ প্রসঙ্গে রিজভী বলেন, লং মার্চ কর্মসূচি দেওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিরোধীদলে। তাদের রাজনীতির একটা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এই কারণে তারা এই লং মার্চের কর্মসূচি নিয়েছে। এটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গ্যাস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে বিএনপির সরকার তা তো না। এই সংকটটা তৈরি হয়েছে আন্তর্জাতিক কারণে যুদ্ধের কারণে আমেরিকা ইরান যুদ্ধের কারণে। যে এলাকা দিয়ে সবচেয়ে বেশি জ্বালানি আসার কথা, সেখানে এখন যুদ্ধ চলছে। সরকার বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকাতে গ্যাস সরবরাহ অনেক স্থিতিশীল হয়েছে।

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না-এ প্রসঙ্গে রিজভী বলেন, সেটা আপনারাই জানেন যে একের পর এক যে পদক্ষেপ সরকার নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাপান সফর করেছেন, এর আগে গেছেন চীনে। দুই সফরেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল? সেটা আমাদেরকে তারা বলুক।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com