সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স্ব: গচ্ছতুঃ)। রবিবার (১নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে নানা হার্ট, ডায়াবেটিকসসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন এবং নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকন্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি। তাঁর বাড়ি পৌরসভার পিরোজপুর এলাকায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

আজ দুপুরে দিকে শহরের পিরোজপুর এলাকায় সাংবাদিক মনির শেষকৃত্যানুষ্ঠান হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে পার্থ সরকার ও তিন ভাই সনজিৎ সরকার, প্রতীক সরকার এবং দিলীপ সরকার।

সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। শোকবার্তায় তাঁর আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা।

এদিকে জেলা পূজ উদযাপন পরিষদ থেকেও গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয়েছে। অপরদিকে তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদের সাধারণত সম্পাদক সন্তোষ শর্মা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁহার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

শোকবার্তায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার বিশ্বজিৎ সরকার মনির আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মুক্তির সংগ্রাম চলছে চলবে

» আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

» মিরপুরের কালশী রোডে বিক্ষোভে পুলিশ সদস্যকে বেধড়ক মারধর

» গ্যাস বন্ধের খবর ছড়িয়ে আতঙ্ক, যা বলছে পেট্রোবাংলা

» ‘ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন

» জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকদের বৈঠক, আলোচনায় গণভোট

» তিন-ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: আবদুস সালাম

» যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে : বিরোধীদলীয় নেতা

» সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না : আখতারুজ্জামান

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁ জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স্ব: গচ্ছতুঃ)। রবিবার (১নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে নানা হার্ট, ডায়াবেটিকসসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন এবং নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকন্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পুজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি। তাঁর বাড়ি পৌরসভার পিরোজপুর এলাকায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

আজ দুপুরে দিকে শহরের পিরোজপুর এলাকায় সাংবাদিক মনির শেষকৃত্যানুষ্ঠান হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে পার্থ সরকার ও তিন ভাই সনজিৎ সরকার, প্রতীক সরকার এবং দিলীপ সরকার।

সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। শোকবার্তায় তাঁর আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা।

এদিকে জেলা পূজ উদযাপন পরিষদ থেকেও গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয়েছে। অপরদিকে তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদের সাধারণত সম্পাদক সন্তোষ শর্মা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁহার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

শোকবার্তায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার বিশ্বজিৎ সরকার মনির আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com