মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ২২ জন গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ২২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার পরিচালিত বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে মাদক মামলায়, ১৬ জনকে মাদকসেবী হিসেবে এবং শিশু বলৎকারের অভিযোগে একজন ও বিভিন্ন মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৬ জন হলেন, অনিক মিয়া(২৪), আবির (৩১), ফাহিম (২০), সাগর (২৬), শাওন বর্মন (২০), সবুজ (২৬), আরিফ (১৯), আরমান(৩০), আল আমিন (১৯), সৈকত (৩০), তৌহিদুর রহমান সিয়াম (২৩), সজীব দাস (৩০), সুজন দাস (৩১), শামীম হোসেন (২৯), সজীব আহম্মেদ (৩০) ও জাহিদ (২২)।

তাঁদের মধ্যে কয়েকজন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাসিন্দা। অন্যরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া মাদক মামলায় গ্রেফতার দুজন হলেন মনির হোসেন সুমন (৩০) ও আকলিমা (২২)। তাঁদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, শিশু বলৎকারের অভিযোগে রাসেল (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে শহীদুল ও সুহেদ আহমদকে গ্রেপ্তার করা হয়। রাসেলকে শিশু বলৎকারের অভিযোগের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মুক্তির সংগ্রাম চলছে চলবে

» আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

» মিরপুরের কালশী রোডে বিক্ষোভে পুলিশ সদস্যকে বেধড়ক মারধর

» গ্যাস বন্ধের খবর ছড়িয়ে আতঙ্ক, যা বলছে পেট্রোবাংলা

» ‘ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন

» জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকদের বৈঠক, আলোচনায় গণভোট

» তিন-ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: আবদুস সালাম

» যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে : বিরোধীদলীয় নেতা

» সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না : আখতারুজ্জামান

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ২২ জন গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ২২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার পরিচালিত বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে মাদক মামলায়, ১৬ জনকে মাদকসেবী হিসেবে এবং শিশু বলৎকারের অভিযোগে একজন ও বিভিন্ন মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১৬ জন হলেন, অনিক মিয়া(২৪), আবির (৩১), ফাহিম (২০), সাগর (২৬), শাওন বর্মন (২০), সবুজ (২৬), আরিফ (১৯), আরমান(৩০), আল আমিন (১৯), সৈকত (৩০), তৌহিদুর রহমান সিয়াম (২৩), সজীব দাস (৩০), সুজন দাস (৩১), শামীম হোসেন (২৯), সজীব আহম্মেদ (৩০) ও জাহিদ (২২)।

তাঁদের মধ্যে কয়েকজন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাসিন্দা। অন্যরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া মাদক মামলায় গ্রেফতার দুজন হলেন মনির হোসেন সুমন (৩০) ও আকলিমা (২২)। তাঁদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, শিশু বলৎকারের অভিযোগে রাসেল (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে শহীদুল ও সুহেদ আহমদকে গ্রেপ্তার করা হয়। রাসেলকে শিশু বলৎকারের অভিযোগের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মল, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com