শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী দু-এক মাসের মধ্যে নির্ধারণ করা হবে : প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী দু-এক মাসের মধ্যে নির্ধারণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বাগেরহাটে এক পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে সরকার কাজ করছে। আশা করছি, আগামী এক থেকে দুই মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা সম্ভব হবে।

শ্রমিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, কোনোভাবেই শিল্পকারখানার ক্ষতি করা যাবে না। শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে একটি পক্ষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের পর যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীর উদ্দেশ্য জাতীয় সম্পদ ধ্বংস করা এবং সরকারের পরিকল্পনা বাধাগ্রস্ত করা। তবে সব ষড়যন্ত্রের জবাব শক্ত হাতে দেওয়া হবে।

বাংলাদেশকে শিল্পোন্নত দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সহযোগিতা প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আইসিএপিপির ভাইস চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

» পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় বৈঠক ৯ নভেম্বর

» শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী দু-এক মাসের মধ্যে নির্ধারণ করা হবে : প্রধানমন্ত্রী

» খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

» মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা: জামায়াত আমির

» পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল

» নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতি রাকিবের

» এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সামান্তা শারমিন

» ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী দু-এক মাসের মধ্যে নির্ধারণ করা হবে : প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী দু-এক মাসের মধ্যে নির্ধারণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বাগেরহাটে এক পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে সরকার কাজ করছে। আশা করছি, আগামী এক থেকে দুই মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা সম্ভব হবে।

শ্রমিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, কোনোভাবেই শিল্পকারখানার ক্ষতি করা যাবে না। শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে একটি পক্ষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের পর যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীর উদ্দেশ্য জাতীয় সম্পদ ধ্বংস করা এবং সরকারের পরিকল্পনা বাধাগ্রস্ত করা। তবে সব ষড়যন্ত্রের জবাব শক্ত হাতে দেওয়া হবে।

বাংলাদেশকে শিল্পোন্নত দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সহযোগিতা প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com