যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপউপজেলা সন্দ্বীপে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

রোববার সন্ধ্যায় উপজেলার আকবর হাট এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ  বেলা ১১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত এবং স্থানীয় থানা-পুলিশের একটি যৌথ দল আকবর হাট এলাকার এক সন্দেহভাজন বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাড়িটি থেকে প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড রাবার বুলেট, একটি রকেট সিগন্যাল এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপউপজেলা সন্দ্বীপে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

রোববার সন্ধ্যায় উপজেলার আকবর হাট এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ  বেলা ১১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত এবং স্থানীয় থানা-পুলিশের একটি যৌথ দল আকবর হাট এলাকার এক সন্দেহভাজন বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাড়িটি থেকে প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড রাবার বুলেট, একটি রকেট সিগন্যাল এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com