বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ১ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাতুন বেওয়া (৬০) নামে এক বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামছুল হক (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার  বিকেলে উপজেলা সদরের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাতুন বেওয়া ওই গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের স্ত্রী। গ্রেফতার সামছুল হক একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে সামছুল হককে তার মা ঘরে তালাবদ্ধ করে রাখেন। রবিবার বিকালে নানি খাতুন বেওয়া সেখানে গিয়ে ঘরের তালা খুলে দিলে সামছুল হক ক্ষিপ্ত হয়ে তাকে ওড়না দিয়ে বেঁধে এলোপাতাড়ি লাথি ও মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর গ্রামবাসী সামছুল হককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামছুল হককে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পোশাক লম্বা, নিচে নাপাকি লাগলে করণীয় কী

» অস্কারে দীপিকার ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’-এর দৃশ্য, কী আছে সিনেমাটিতে

» দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

» ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

» যৌথ অভিযানে ইয়াবা-অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

» গুমের শিকার গণঅধিকার পরিষদ নেতা শাকিল দিলেন নির্যাতনের ভয়ংকর বর্ণনা

» বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ

» নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এখন দীপ্তি

» প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ১ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাতুন বেওয়া (৬০) নামে এক বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামছুল হক (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার  বিকেলে উপজেলা সদরের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাতুন বেওয়া ওই গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের স্ত্রী। গ্রেফতার সামছুল হক একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে সামছুল হককে তার মা ঘরে তালাবদ্ধ করে রাখেন। রবিবার বিকালে নানি খাতুন বেওয়া সেখানে গিয়ে ঘরের তালা খুলে দিলে সামছুল হক ক্ষিপ্ত হয়ে তাকে ওড়না দিয়ে বেঁধে এলোপাতাড়ি লাথি ও মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর গ্রামবাসী সামছুল হককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামছুল হককে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com