যাত্রী সেবা শতভাগ নিশ্চিত ও হয়রানি বন্ধে নরসিংদী বিআরটিসি’র নতুন অপারেশন ম্যানেজারের দৃঢ় প্রতিজ্ঞা

বাইজিদ আহাম্মেদ : নরসিংদীর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ব্যয় কমিয়ে আয় বৃদ্ধি, দুর্নীতি ও অপচয় রোধে কঠোর অবস্থানে রয়েছে নতুন প্রশাসন। সম্প্রতি এই ডিপোর নবনিযুক্ত ২৭তম ম্যানেজার অপারেশন হিসেবে যোগদান করেছেন নূর এ আলম। সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি ডিপোর সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
নূর এ আলম জানান,  যাত্রীদের নিরবচ্ছিন্ন ও দ্রুত যাতায়াত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে এই বাস ডিপোর আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ২৭টি বাস নিয়মিত চলাচল করছে। এর মধ্যে রয়েছে নরসিংদী থেকে ঢাকা, ভৈরব থেকে গুলিস্তান, ইটাখোলা থেকে কুড়িল বিশ্বরোড, কদমতলী থেকে মিরপুর, গাজীপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুট। গাড়িগুলোর যেকোনো যান্ত্রিক সমস্যা নিরসন এবং যাত্রী সেবা নিশ্চিত করতে স্থানীয় অফিসের পাশাপাশি ঢাকা থেকেও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 শুধু তাই নয়, যাত্রী সেবার পাশাপাশি সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের ব্যয় কমিয়ে আয় বৃদ্ধি করাই বাস ডিপোর অন্যতম প্রধান লক্ষ্য। সরকারি অর্থের অপচয় রোধে আমরা সম্পূর্ণ বদ্ধপরিকর। এছাড়া সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে প্রতি মাসেই চালক, কনডাক্টর ও মেকানিকদের নিয়ে বিশেষ মোটিভেশন ক্লাসের আয়োজন করা হচ্ছে। এসব ক্লাসে ট্রাফিক সিগনাল যথাযথভাবে মান্য করা, দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়া, অতিরিক্ত গতি রোধ, যাত্রীদের সাথে মার্জিত ও সুন্দর আচরণ করাসহ বাসের পরিবেশ মানসম্মত রাখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
শুধু পরিবহন খাতেই নয়, বেকারত্ব দূরীকরণেও বিআরটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের দক্ষ করে তোলা হচ্ছে, যাতে তারা প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। প্রশিক্ষণার্থীদের সঠিক ও মানসম্মত ট্রেনিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সেবা প্রত্যাশীদের সাথে কোনো কর্মকর্তা বা কর্মচারী অসদাচরণ করলে কিংবা দুর্নীতির সাথে জড়ালে তদন্ত সাপেক্ষে কঠোর  ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১১ সালে ঢাকা মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে হিসাব বিভাগের অ্যাকাউন্ট অফিসার হিসেবে বিআরটিসিতে কর্মজীবন শুরু করেন নূর এ আলম। তাঁর গ্রামের বাড়ী খুলনার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামে।  সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি খুলনা ও পাবনাসহ বিআরটিসির বিভিন্ন বাস ডিপো এবং প্রশিক্ষণ কেন্দ্রে ম্যানেজার অপারেশন, এবং অ্যাকাউন্ট অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। নরসিংদীতে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিআরটিসি সদর দপ্তরের হিসাব শাখায় কর্মরত ছিলেন। তাঁর এই অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে নরসিংদী বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি জনসেবায় আরও বেশি গতিশীল ও সফল হবে বলে আশা করা যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিল্প কোনো পাপ নয় : প্রভা

» অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

» আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

» ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

» দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

» বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

» রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

» হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

» নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

» জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকীর বাণীতে রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রী সেবা শতভাগ নিশ্চিত ও হয়রানি বন্ধে নরসিংদী বিআরটিসি’র নতুন অপারেশন ম্যানেজারের দৃঢ় প্রতিজ্ঞা

বাইজিদ আহাম্মেদ : নরসিংদীর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ব্যয় কমিয়ে আয় বৃদ্ধি, দুর্নীতি ও অপচয় রোধে কঠোর অবস্থানে রয়েছে নতুন প্রশাসন। সম্প্রতি এই ডিপোর নবনিযুক্ত ২৭তম ম্যানেজার অপারেশন হিসেবে যোগদান করেছেন নূর এ আলম। সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি ডিপোর সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
নূর এ আলম জানান,  যাত্রীদের নিরবচ্ছিন্ন ও দ্রুত যাতায়াত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে এই বাস ডিপোর আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ২৭টি বাস নিয়মিত চলাচল করছে। এর মধ্যে রয়েছে নরসিংদী থেকে ঢাকা, ভৈরব থেকে গুলিস্তান, ইটাখোলা থেকে কুড়িল বিশ্বরোড, কদমতলী থেকে মিরপুর, গাজীপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুট। গাড়িগুলোর যেকোনো যান্ত্রিক সমস্যা নিরসন এবং যাত্রী সেবা নিশ্চিত করতে স্থানীয় অফিসের পাশাপাশি ঢাকা থেকেও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 শুধু তাই নয়, যাত্রী সেবার পাশাপাশি সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের ব্যয় কমিয়ে আয় বৃদ্ধি করাই বাস ডিপোর অন্যতম প্রধান লক্ষ্য। সরকারি অর্থের অপচয় রোধে আমরা সম্পূর্ণ বদ্ধপরিকর। এছাড়া সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে প্রতি মাসেই চালক, কনডাক্টর ও মেকানিকদের নিয়ে বিশেষ মোটিভেশন ক্লাসের আয়োজন করা হচ্ছে। এসব ক্লাসে ট্রাফিক সিগনাল যথাযথভাবে মান্য করা, দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়া, অতিরিক্ত গতি রোধ, যাত্রীদের সাথে মার্জিত ও সুন্দর আচরণ করাসহ বাসের পরিবেশ মানসম্মত রাখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
শুধু পরিবহন খাতেই নয়, বেকারত্ব দূরীকরণেও বিআরটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের দক্ষ করে তোলা হচ্ছে, যাতে তারা প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। প্রশিক্ষণার্থীদের সঠিক ও মানসম্মত ট্রেনিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সেবা প্রত্যাশীদের সাথে কোনো কর্মকর্তা বা কর্মচারী অসদাচরণ করলে কিংবা দুর্নীতির সাথে জড়ালে তদন্ত সাপেক্ষে কঠোর  ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১১ সালে ঢাকা মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে হিসাব বিভাগের অ্যাকাউন্ট অফিসার হিসেবে বিআরটিসিতে কর্মজীবন শুরু করেন নূর এ আলম। তাঁর গ্রামের বাড়ী খুলনার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামে।  সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি খুলনা ও পাবনাসহ বিআরটিসির বিভিন্ন বাস ডিপো এবং প্রশিক্ষণ কেন্দ্রে ম্যানেজার অপারেশন, এবং অ্যাকাউন্ট অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। নরসিংদীতে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিআরটিসি সদর দপ্তরের হিসাব শাখায় কর্মরত ছিলেন। তাঁর এই অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে নরসিংদী বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রটি জনসেবায় আরও বেশি গতিশীল ও সফল হবে বলে আশা করা যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com