ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ১০৯ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ সময় ৩ জনকে আটক করা হয়। সোমবার রাতে জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে এসব মদ ও ইযাবা উদ্ধার করা হয়।
জানা যায়, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিক বিহীন অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই বিওপির পৃথক অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
অপরদিকে খেওয়ার চর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ড্রাম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ আলামিন ও লিমন মিয়া নামে দুই মাদক কারবারীকে আটক করে। বিজিবি জানায়, ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।








