ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত মিশুক গাড়িতে থাকা এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ যাত্রী। মঙ্গলবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম রুহুল আমিন (৫৫)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাসিন্দা।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মিশুক গাড়িকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিশুকের যাত্রী রুহুল আমিনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।








