জনগণকে অভিযোগ দায়েরের পরিবেশ তৈরি করতে হবে: সেলিম উদ্দিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বললেন, সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।

জামায়াতের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির সর্বশেষ তথ্য অবহিতকরণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, জনগণকে অভিযোগ দায়েরের পরিবেশ তৈরি করতে হবে। অভিযোগ নিষ্পত্তিও করতে হবে। প্রতি মাসে কতগুলো অভিযোগ নিষ্পত্তি হয়েছে, সেটি প্রকাশ করতে হবে। সরকার এগুলো করলে বিরোধীদল সহযোগিতা করতে রাজি আছে। গত ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগর উত্তরে সপ্তাহব্যাপী ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত হয়েছে। এই সময়ে খাল পরিষ্কার, বর্জ্য অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের ৫৪টি ওয়ার্ডে পরিষ্কার অভিযান চালানো হয়েছে। সাত দিনে ২৯০টি খাল এবং ড্রেন পরিষ্কার করা হয়েছে এবং ২০৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আমিসহ ২৫ হাজার ৮২৮ জন দলীয় স্বেচ্ছাসেবক এসব কাজ করেছেন। এতে সাধারণ মানুষও অংশ নেয়।

জামায়াতের এই নেতা বলেন, কবে নাগাদ ঢাকা শহরের খাল ও খেলার মাঠ দখলমুক্ত করা যাবে, সেটি সিটি করপোরেশনকে জানাতে হবে। খালের কী অবস্থা, দখলের সঙ্গে কারা জড়িত, তা প্রকাশ করতে হবে। আগামী বর্ষার আগেই ড্রেন শতভাগ পরিষ্কার করে সেই তথ্য জানাতে হবে। ফুটপাতে যারা ব্যবসা করছে, তাদের পুনর্বাসন করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

» বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না: রুমিন ফারহানা

» সরকারও মনে হয় ৮০’র দশকে ফিরে যাবে: নাহিদ

» দলীয় কৌশলের অংশ হিসেবে ঢাকার দুই সিটিতে এনসিপির ‘প্রার্থী বদল’

» প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

» আ.লীগের পতন হয়েছে-ভারতে দাফন হয়েছে; এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস

» বাঁধনকে সব ধরনের সহায়তা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

» বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

» বিটিআরসির কিউওএসে ১১ সূচকের ৮টিতে শীর্ষে বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণকে অভিযোগ দায়েরের পরিবেশ তৈরি করতে হবে: সেলিম উদ্দিন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বললেন, সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব।

জামায়াতের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির সর্বশেষ তথ্য অবহিতকরণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, জনগণকে অভিযোগ দায়েরের পরিবেশ তৈরি করতে হবে। অভিযোগ নিষ্পত্তিও করতে হবে। প্রতি মাসে কতগুলো অভিযোগ নিষ্পত্তি হয়েছে, সেটি প্রকাশ করতে হবে। সরকার এগুলো করলে বিরোধীদল সহযোগিতা করতে রাজি আছে। গত ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগর উত্তরে সপ্তাহব্যাপী ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত হয়েছে। এই সময়ে খাল পরিষ্কার, বর্জ্য অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের ৫৪টি ওয়ার্ডে পরিষ্কার অভিযান চালানো হয়েছে। সাত দিনে ২৯০টি খাল এবং ড্রেন পরিষ্কার করা হয়েছে এবং ২০৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আমিসহ ২৫ হাজার ৮২৮ জন দলীয় স্বেচ্ছাসেবক এসব কাজ করেছেন। এতে সাধারণ মানুষও অংশ নেয়।

জামায়াতের এই নেতা বলেন, কবে নাগাদ ঢাকা শহরের খাল ও খেলার মাঠ দখলমুক্ত করা যাবে, সেটি সিটি করপোরেশনকে জানাতে হবে। খালের কী অবস্থা, দখলের সঙ্গে কারা জড়িত, তা প্রকাশ করতে হবে। আগামী বর্ষার আগেই ড্রেন শতভাগ পরিষ্কার করে সেই তথ্য জানাতে হবে। ফুটপাতে যারা ব্যবসা করছে, তাদের পুনর্বাসন করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com