বড়াইগ্রামের জিয়া নগরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরে (জিয়া নগর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে জোয়াড়ী ইউনিয়নের ৯নং‌ ওয়ার্ড বিএনপির আয়োজনে ভবানীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়, পরে অত্র মাদ্রাসা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও ইয়াছিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আফতাব হোসেন বাবলু, বিএনপি নেতা জহুরুল ইসলাম প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি গওসল আজম, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোঃ আব্দুর রউফ মোল্লা, উপজেলা জিয়া মঞ্চের সদস্য নাজমুল হোসাইন, বিএনপি নেতা মিজানুর রহমান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সূধীজন।
এসময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

» বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

» আলোকচিত্রীদের ওপর মেজাজ হারালেন কারিনা, ‘জয়া বচ্চনের’ সঙ্গে তুলনা

» বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

» জরিমানা ছাড়া ফিটনেস-রুট পারমিট-লাইসেন্স হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

» এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

» ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের

» দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

» এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

» জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, আইনজীবী, কওমি আলেম, ফুটবলার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বড়াইগ্রামের জিয়া নগরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরে (জিয়া নগর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে জোয়াড়ী ইউনিয়নের ৯নং‌ ওয়ার্ড বিএনপির আয়োজনে ভবানীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়, পরে অত্র মাদ্রাসা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ও ইয়াছিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আফতাব হোসেন বাবলু, বিএনপি নেতা জহুরুল ইসলাম প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি গওসল আজম, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মোঃ আব্দুর রউফ মোল্লা, উপজেলা জিয়া মঞ্চের সদস্য নাজমুল হোসাইন, বিএনপি নেতা মিজানুর রহমান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সূধীজন।
এসময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com