রুফটপে সোলার বসালে ১০ টাকা ১৫ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে যারা রুফটপ বা ছাদে সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ) বসাবে, তাদের কাছ থেকে সরকার ১০ টাকা ১৫ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১০ এর নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকারের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে চলতি বছরের ৮ জুন সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্যসমূহ- যেমন সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ইত্যাদির ওপর অপরিণীয় সমুদায় কাস্টমস ডিউটি (মোট শুল্কায়নযোগ্য মূল্য), রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর থেকে শর্তসাপেক্ষে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ দশমিক ৫০ পয়সা দরে ক্রয় করবে। অর্থাৎ, বাল্ক রেটের অতিরিক্ত টাকা সরকার প্রণোদনা হিসেবে প্রদান করবে। ফলে গড় উৎপাদন মূল্য ৬ থেকে ৭ টাকা প্রতি ইউনিট হিসেবে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে।সরকারপ্রধান বলেন, যারা আগামী ৬ মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপন করবেন এবং সরকারের কাছে বিদ্যুৎ বিক্রয় করবেন, তাদের জন্য এই সুবিধা আগামী ৩ বছরের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এই ৬ মাসের মধ্যে যারা যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তারা আগামী ৩ বছর পর্যন্ত ১০ টাকা ৫০ পয়সা দরে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে।

এ ছাড়াও দেশের সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকেও ইতোমধ্যে বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতোমধ্যে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।
সোলার ছাড়াও পানি বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমও গ্রহণ করেছে সরকার-উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’

» সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

» বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» রুফটপে সোলার বসালে ১০ টাকা ১৫ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

» তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

» এক-এগারোতে তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব রুমন

» দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

» ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ

» শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির

» পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রুফটপে সোলার বসালে ১০ টাকা ১৫ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে যারা রুফটপ বা ছাদে সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ) বসাবে, তাদের কাছ থেকে সরকার ১০ টাকা ১৫ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১০ এর নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকারের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে চলতি বছরের ৮ জুন সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্যসমূহ- যেমন সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ইত্যাদির ওপর অপরিণীয় সমুদায় কাস্টমস ডিউটি (মোট শুল্কায়নযোগ্য মূল্য), রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর থেকে শর্তসাপেক্ষে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ দশমিক ৫০ পয়সা দরে ক্রয় করবে। অর্থাৎ, বাল্ক রেটের অতিরিক্ত টাকা সরকার প্রণোদনা হিসেবে প্রদান করবে। ফলে গড় উৎপাদন মূল্য ৬ থেকে ৭ টাকা প্রতি ইউনিট হিসেবে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে।সরকারপ্রধান বলেন, যারা আগামী ৬ মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপন করবেন এবং সরকারের কাছে বিদ্যুৎ বিক্রয় করবেন, তাদের জন্য এই সুবিধা আগামী ৩ বছরের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এই ৬ মাসের মধ্যে যারা যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তারা আগামী ৩ বছর পর্যন্ত ১০ টাকা ৫০ পয়সা দরে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে।

এ ছাড়াও দেশের সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকেও ইতোমধ্যে বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইতোমধ্যে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।
সোলার ছাড়াও পানি বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমও গ্রহণ করেছে সরকার-উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com