সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বৈঠক চলাকালে সংসদকক্ষে কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনার সময় এ আহ্বান জানান তিনি।

এদিন মনোযোগ আকর্ষণের জন্য ৬১টি নোটিশ জমা পড়লেও স্পিকার তিনটি গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, গৃহীত না হওয়া নোটিশদাতাদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ পর্ব চলে প্রায় ৩০ মিনিট।

বক্তব্য দেয়ার সময় সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে গেলে সংসদকক্ষে কথা বলতে থাকা নিপুন রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। তিনি বলেন, ‘মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয়নি। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’

পরে সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।’

এদিকে গত ১৫ এপ্রিল সংসদ অধিবেশন চলাকালে সংসদকক্ষে মোবাইল ফোনে কথা বলা ও ছবি তোলা থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নাশকতার আশঙ্কায় ট্রাইব্যুনালে বাড়তি নিরাপত্তা: চিফ প্রসিকিউটর

» বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন

» কেউ অভিযোগ করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে: জামায়াত আমির

» ফ্যাসিবাদের আক্রমণে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি: রিজভী

» বিরোধীদলীয় নেতার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

» আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

» দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

» ব্রেস্ট পেইন : যা জানা দরকার

» হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৪৪

» সাপুড়ের ‘মন্ত্র পড়া’ নিয়ে বিরোধে হত্যা, মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার ৪

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বৈঠক চলাকালে সংসদকক্ষে কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনার সময় এ আহ্বান জানান তিনি।

এদিন মনোযোগ আকর্ষণের জন্য ৬১টি নোটিশ জমা পড়লেও স্পিকার তিনটি গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, গৃহীত না হওয়া নোটিশদাতাদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ পর্ব চলে প্রায় ৩০ মিনিট।

বক্তব্য দেয়ার সময় সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে গেলে সংসদকক্ষে কথা বলতে থাকা নিপুন রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। তিনি বলেন, ‘মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয়নি। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’

পরে সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।’

এদিকে গত ১৫ এপ্রিল সংসদ অধিবেশন চলাকালে সংসদকক্ষে মোবাইল ফোনে কথা বলা ও ছবি তোলা থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com