এক-এগারোতে তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব রুমন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আজ বুধবার তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্রফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বললেন, এক-এগারোর সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল। ওই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী।

আতিকুর রহমান রুমন বলেন, ‘৩ সেপ্টেম্বর আমাদের প্রিয় নেতা, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস। আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন। আমাদের প্রিয় নেতা নিজেই বলেছেন, তিনি সেই দিনগুলো মনে রাখতে চান না। আমরা যদি সেই দিনগুলোর কথা মনে রাখি, প্রতিশোধ নিতে যাই, তাহলে পাঁচ বছরেও তা শেষ হবে না।’

আতিকুর রহমান রুমন বলেন, পাঁচ বছর যদি প্রতিশোধ নিতেই চলে যায়, তাহলে জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে যে আকাঙ্ক্ষা পূরণ করেছে, সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল হবে না। তাই তারেক রহমান দুঃসহ স্মৃতিগুলো পেছনে ফেলে দেশের উন্নয়ন করে সামনে এগিয়ে যেতে চান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, বিগত সময়ে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, তখনই তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছিল। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে তারেক রহমানের ভালো কাজগুলো বাধাগ্রস্ত না হয়।

তিনি ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমানের ভালো কাজগুলো সফল করতে সবাইকে হাতে হাত মিলিয়ে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’

» সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

» বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» রুফটপে সোলার বসালে ১০ টাকা ১৫ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

» তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

» এক-এগারোতে তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব রুমন

» দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

» ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ

» শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির

» পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এক-এগারোতে তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব রুমন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আজ বুধবার তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্রফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বললেন, এক-এগারোর সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল। ওই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী।

আতিকুর রহমান রুমন বলেন, ‘৩ সেপ্টেম্বর আমাদের প্রিয় নেতা, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস। আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন। আমাদের প্রিয় নেতা নিজেই বলেছেন, তিনি সেই দিনগুলো মনে রাখতে চান না। আমরা যদি সেই দিনগুলোর কথা মনে রাখি, প্রতিশোধ নিতে যাই, তাহলে পাঁচ বছরেও তা শেষ হবে না।’

আতিকুর রহমান রুমন বলেন, পাঁচ বছর যদি প্রতিশোধ নিতেই চলে যায়, তাহলে জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে যে আকাঙ্ক্ষা পূরণ করেছে, সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল হবে না। তাই তারেক রহমান দুঃসহ স্মৃতিগুলো পেছনে ফেলে দেশের উন্নয়ন করে সামনে এগিয়ে যেতে চান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, বিগত সময়ে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, তখনই তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছিল। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে তারেক রহমানের ভালো কাজগুলো বাধাগ্রস্ত না হয়।

তিনি ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমানের ভালো কাজগুলো সফল করতে সবাইকে হাতে হাত মিলিয়ে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com