দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর কৌশল নির্ধারণ এবং পেশিশক্তি, ভয়ভীতি ও অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

গতকাল মঙ্গলবার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ‘তৃণমূল প্রার্থী বাছাই কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও পেশিশক্তির দৌরাত্ম্যের কারণে স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য ও সমাজবান্ধব মানুষ প্রার্থী হতে ভয় পান। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৎ ও যোগ্য ব্যক্তিদের সাহস নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের খপ্পরে স্থানীয় সরকারব্যবস্থা পড়ে গেছে। এ অবস্থা থেকে স্থানীয় সরকারকে উদ্ধার করতে না পারলে তৃণমূলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর কৌশল নিতে হবে। একই সঙ্গে নির্বাচনে পেশিশক্তি, ভয়ভীতি এবং অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার হচ্ছে জনগণের সবচেয়ে কাছের সরকারব্যবস্থা। তাই এ পর্যায়ে সৎ, যোগ্য, আমানতদার ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। জনগণের ভোটাধিকার এবং স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা যাচাই এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» রুফটপে সোলার বসালে ১০ টাকা ১৫ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

» তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

» এক-এগারোতে তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব রুমন

» দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

» ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ

» শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির

» পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

» সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, সংসদে প্রশ্ন হান্নান মাসউদের

» অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর কৌশল নির্ধারণ এবং পেশিশক্তি, ভয়ভীতি ও অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

গতকাল মঙ্গলবার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ‘তৃণমূল প্রার্থী বাছাই কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও পেশিশক্তির দৌরাত্ম্যের কারণে স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য ও সমাজবান্ধব মানুষ প্রার্থী হতে ভয় পান। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৎ ও যোগ্য ব্যক্তিদের সাহস নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের খপ্পরে স্থানীয় সরকারব্যবস্থা পড়ে গেছে। এ অবস্থা থেকে স্থানীয় সরকারকে উদ্ধার করতে না পারলে তৃণমূলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর কৌশল নিতে হবে। একই সঙ্গে নির্বাচনে পেশিশক্তি, ভয়ভীতি এবং অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার হচ্ছে জনগণের সবচেয়ে কাছের সরকারব্যবস্থা। তাই এ পর্যায়ে সৎ, যোগ্য, আমানতদার ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। জনগণের ভোটাধিকার এবং স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা যাচাই এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com