চিতলমারীতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রচারণা ‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—স্লোগানে ক্যাম্পেইন

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: ‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বাংলা কিউআর ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চল প্রধান শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন চিতলমারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু ও সোনালী ব্যাংক পিএলসি চিতলমারী শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক পিএলসি চিতলমারী শাখার ব্যবস্থাপক দেব প্রসাদ রায়, ইসলামী ব্যাংক পিএলসি চিতলমারী উপশাখার ব্যবস্থাপক মির্জা মোহাম্মদ শহীদুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি চিতলমারী উপশাখার ব্যবস্থাপক সাদিক হোসেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাওহিদুর রহমান ও ব্যবসায়ী সাইফুল ইসলাম কচিসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বক্তারা ডিজিটাল লেনদেনের প্রসার, বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ প্রদান এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও সহজ ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়। অগ্রণী ব্যাংক পিএলসি চিতলমারী ও দেপাড়া শাখার আয়োজনে উপজেলার ১০টি ব্যাংক এ ক্যাম্পেইনে অংশ নেয়।ছবি: সংযুক্ত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» রুফটপে সোলার বসালে ১০ টাকা ১৫ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

» তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

» এক-এগারোতে তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব রুমন

» দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

» ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ

» শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির

» পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

» সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, সংসদে প্রশ্ন হান্নান মাসউদের

» অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চিতলমারীতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রচারণা ‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—স্লোগানে ক্যাম্পেইন

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: ‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বাংলা কিউআর ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চল প্রধান শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন চিতলমারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু ও সোনালী ব্যাংক পিএলসি চিতলমারী শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক পিএলসি চিতলমারী শাখার ব্যবস্থাপক দেব প্রসাদ রায়, ইসলামী ব্যাংক পিএলসি চিতলমারী উপশাখার ব্যবস্থাপক মির্জা মোহাম্মদ শহীদুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি চিতলমারী উপশাখার ব্যবস্থাপক সাদিক হোসেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাওহিদুর রহমান ও ব্যবসায়ী সাইফুল ইসলাম কচিসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বক্তারা ডিজিটাল লেনদেনের প্রসার, বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ প্রদান এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও সহজ ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়। অগ্রণী ব্যাংক পিএলসি চিতলমারী ও দেপাড়া শাখার আয়োজনে উপজেলার ১০টি ব্যাংক এ ক্যাম্পেইনে অংশ নেয়।ছবি: সংযুক্ত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com