ছবি সংগৃহীত
উপকরণ :
- খাসির মাংস দেড় কেজি
- টক দই আধা কাপ
- আদাবাটা ১ টেবিল চামচ
- রসুনবাটা ১ টেবিল চামচ
- মরিচগুঁড়া ১ চা-চামচ
- কাঁচা মরিচবাটা ১ চা-চামচ
- পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
- কাজুবাদাম ১৬টি
- গরমমসলার গুঁড়া ২ চা-চামচ
- টমেটো পিউরি আধা কাপ
- কাসুরি মেথি ২ চা-চামচ
- লেবুর রস ২ টেবিল চামচ
- লবণ পরিমাণমতো
- তেল ১ কাপ
- ফ্রেশ ক্রিম আধা কাপ
- দুধ আধা কাপ
- জাফরান সামান্য
- ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ
- শাহি জিরা ১ চা–চামচ
- কয়লা ২-৩ টুকরা
যেভাবে তৈরি করবেন : প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে টক দই, ১ চা–চামচ আদাবাটা, ১ চা–চামচ রসুনবাটা, সামান্য লবণ, লেবুর রস ও মরিচগুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দিন ৫ ঘণ্টার জন্য।
এরপর চুলাই কড়াই বসিয়ে অল্প আঁচে মাংস রান্না করে পানি শুকিয়ে নিন। অন্যদিকে ব্লেন্ডারে কাজু, বেরেস্তা, ধনেপাতাকুচি আর সামান্য দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে নিন। বাকি দুধে জাফরান ভিজিয়ে রাখুন। কড়াইতো বাকি তেল দিয়ে শাহি জিরা ফোড়ন দিন। এবার বাকি আদা–রসুনবাটা, টমেটো পিউরি, কাঁচা মরিচবাটা, ব্লেন্ড করা কাজুবাদাম দিয়ে কিছুক্ষণ ভুনা মাংস দিয়ে কষাতে হবে।
মাংস সিদ্ধ করার জন্য ১ কাপ গরম পানি দিয়ে রান্না করতে হবে। পানি কমে এলে গরমমসলার গুঁড়া, দুধে ভেজানো জাফরান দিন। ঝোল শুকিয়ে এলে কাসুরি মেথি ও ফ্রেশ ক্রিম দিয়ে দিন। সবশেষে চুলায় কয়লা দিয়ে কিছুক্ষণ রেখে আগুন ধরিয়ে একটা স্টিলের বাটিতে কয়লাগুলো তুলে নিন। পরে রান্না করা মাংসের কড়াইয়ের ভেতর কয়লার বাটি রেখে অল্প ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।








