শ্রীনগর থেকে নিখোঁজের চার দিন পর দিনাজপুরে মা-ছেলেকে উদ্ধার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর মানসিক সমস্যায় ভুগছেন এমন এক নারী ও তাঁর ছয় বছরের ছেলেকে দিনাজপুর থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুর ১টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার বাসিন্দা ৩৮ বছর বয়সী ওই নারী ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তাঁরা আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান না পেয়ে ১৭ অক্টোবর ওই নারীর বোন শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় নিখোঁজ মা-ছেলেকে উদ্ধারে তদন্ত শুরু করে শ্রীনগর থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান শিকদার নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন, ওই নারী ও তাঁর ছেলে দিনাজপুর সদর থানা এলাকায় অবস্থান করছেন।

পরে ২০ অক্টোবর রাত ৩টা ৪০ মিনিটের দিকে দিনাজপুর সদর থানা এলাকা থেকে তাঁদের উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। এরপর তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ওই নারী স্বামী পরিত্যক্তা এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ কারণে তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হচ্ছিল। মানসিক সমস্যার কারণে তিনি ঢাকার ধামরাই হয়ে বিভিন্ন জেলা ঘুরে দিনাজপুরে গিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

দ্রুত অভিযান চালিয়ে মা-ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি ফিরেছে তাঁদের স্বজনদের মধ্যে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মানুষের বিপদে-আপদে পাশে থেকে জনসেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

» ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

» অক্ষয়ের নায়িকা দেবের প্রেমিকা রুক্মিণী, জুটি বাঁধছেন যে সিনেমায়

» জুলাই সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

» ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদান স্মরণ করবে জাতি: জামায়াত আমির

» ফের কমল স্বর্ণের দাম

» মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার

» কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

» আকিকা করার পর আবার নাম পরিবর্তন করা যাবে?

» শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শ্রীনগর থেকে নিখোঁজের চার দিন পর দিনাজপুরে মা-ছেলেকে উদ্ধার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর মানসিক সমস্যায় ভুগছেন এমন এক নারী ও তাঁর ছয় বছরের ছেলেকে দিনাজপুর থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুর ১টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার বাসিন্দা ৩৮ বছর বয়সী ওই নারী ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তাঁরা আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান না পেয়ে ১৭ অক্টোবর ওই নারীর বোন শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় নিখোঁজ মা-ছেলেকে উদ্ধারে তদন্ত শুরু করে শ্রীনগর থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান শিকদার নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন, ওই নারী ও তাঁর ছেলে দিনাজপুর সদর থানা এলাকায় অবস্থান করছেন।

পরে ২০ অক্টোবর রাত ৩টা ৪০ মিনিটের দিকে দিনাজপুর সদর থানা এলাকা থেকে তাঁদের উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। এরপর তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ওই নারী স্বামী পরিত্যক্তা এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ কারণে তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হচ্ছিল। মানসিক সমস্যার কারণে তিনি ঢাকার ধামরাই হয়ে বিভিন্ন জেলা ঘুরে দিনাজপুরে গিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

দ্রুত অভিযান চালিয়ে মা-ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি ফিরেছে তাঁদের স্বজনদের মধ্যে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মানুষের বিপদে-আপদে পাশে থেকে জনসেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com