কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবেন যেভাবে

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস যেভাবে রান্না করবেন-

উপকরণ :

  • মুরগির মাংস ১ কেজি
  • কাঁঠালের বিচি ১ থেকে দেড় কাপ
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা ও রসুন বাটা ৩ চা চামচ
  • হলুদ ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • ধনে গুঁড়া আধা চা চামচ
  • জিরার গুঁড়া আধা চা চামচ
  • এলাচ-৩-৪টি
  • তেজপাতা ২টি
  • গরমমসলার গুঁড়া ১ চা চামচ
  • কাঁচা মরিচ ৩-৪টি
  • তেল পরিমাণমতো
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি : প্রথমে কাঁঠালের বিচির ওপরের লালচে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। চাইলে সামান্য হলুদ মিশিয়ে ৫-৭ মিনিট হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে পারেন। এতে বিচি দ্রুত সিদ্ধ হবে এবং রান্নার সময় আরও নরম হবে।

এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার হলুদ, মরিচ, ধনে, জিরা ও প্রয়োজনমতো লবণ সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে সুগন্ধ বের করে নিন।

মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে সেদ্ধ করা কাঁঠালের বিচি যোগ করুন। মাংস ও বিচি একসঙ্গে আরও কয়েক মিনিট কষিয়ে নিন, যাতে মসলার স্বাদ ভেতরে ভালোভাবে ঢুকে যায়।

এরপর ঝোলের জন্য প্রায় ২ কাপ গরম পানি ঢেলে কড়াই ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মুরগির মাংস ও কাঁঠালের বিচি পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হয়ে আসে। শেষে তেল ওপরে ভেসে উঠলে চুলা বন্ধ করে নামিয়ে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজীবন সম্মাননা পুরস্কার পেলেন এ কে সরকার শাওন।

» পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

» কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক, পিসিসি অ্যান্ড এমইসি ও অ্যাগ্রিপালস

» আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক

» প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

» জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই হবে ফারাক্কা চুক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া, আক্ষেপ নিয়ে বললেন জামায়াত নেতা

» বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের

» ইরান যুদ্ধের নেপথ্যে চীনের ভূমিকা কতটা?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবেন যেভাবে

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস যেভাবে রান্না করবেন-

উপকরণ :

  • মুরগির মাংস ১ কেজি
  • কাঁঠালের বিচি ১ থেকে দেড় কাপ
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • আদা ও রসুন বাটা ৩ চা চামচ
  • হলুদ ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • ধনে গুঁড়া আধা চা চামচ
  • জিরার গুঁড়া আধা চা চামচ
  • এলাচ-৩-৪টি
  • তেজপাতা ২টি
  • গরমমসলার গুঁড়া ১ চা চামচ
  • কাঁচা মরিচ ৩-৪টি
  • তেল পরিমাণমতো
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি : প্রথমে কাঁঠালের বিচির ওপরের লালচে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। চাইলে সামান্য হলুদ মিশিয়ে ৫-৭ মিনিট হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে পারেন। এতে বিচি দ্রুত সিদ্ধ হবে এবং রান্নার সময় আরও নরম হবে।

এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার হলুদ, মরিচ, ধনে, জিরা ও প্রয়োজনমতো লবণ সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে সুগন্ধ বের করে নিন।

মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে সেদ্ধ করা কাঁঠালের বিচি যোগ করুন। মাংস ও বিচি একসঙ্গে আরও কয়েক মিনিট কষিয়ে নিন, যাতে মসলার স্বাদ ভেতরে ভালোভাবে ঢুকে যায়।

এরপর ঝোলের জন্য প্রায় ২ কাপ গরম পানি ঢেলে কড়াই ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না মুরগির মাংস ও কাঁঠালের বিচি পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হয়ে আসে। শেষে তেল ওপরে ভেসে উঠলে চুলা বন্ধ করে নামিয়ে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com