জাম্বুরার খোসাতেই তৈরি করুন মোরব্বা

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : আসুন জেনে নেওয়া যাক বাড়িতে জাম্বুরার খোসার মোরব্বা তৈরি করবেন যেভাবে-

উপকরণ :

  • পাঁকা জাম্বুরা ১টি
  • দুধ ১ কাপ
  • পানি ৩ কাপ
  • চিনি ২ কাপ
  • দারুচিনি ১ টুকরো
  • তেজপাতা ১টি
  • এলাচ ৩ টি

প্রস্তুত প্রণালি :

প্রথমে জাম্বুরা লম্বালম্বিভাবে কেটে ভেতরের কোয়াগুলো আলাদা করে নিন। এবার খোসার ওপরের সবুজ অংশটি সাবধানে ছুরি দিয়ে ছিলে ফেলে দিন। মোরব্বা তৈরির জন্য খোসার ভেতরের নরম গোলাপি অংশটুকুই ব্যবহার করুন। খোসা ভালোভাবে ধুয়ে নিন। এরপর খেজুর কাঁটা বা কাঁটাচামচ দিয়ে খোসার ওপর হালকা হাতে এপাশ-ওপাশ করে ছোট ছোট ছিদ্র করে নিন। এতে খোসার ভেতরের তেতোভাব কিছুটা কমবে এবং পরে সিরার স্বাদও ভালোভাবে ভেতরে ঢুকবে। এরপর পছন্দমতো চারকোনা বা ছোট ছোট টুকরো করে কেটে নিন।

খোসা ঠিকভাবে কেচানো হয়েছে কি না, তা বোঝার জন্য পানিতে ভিজিয়ে দেখতে পারেন। কেচানো খোসা পানিতে দিলে পানি শুষে নেবে এবং খোসার রংয়েও কিছুটা পরিবর্তন আসবে। এরপর কাটা খোসাগুলো পানিতে ভিজিয়ে চেপে চেপে ভালোভাবে ধুয়ে নিন। কয়েকবার পানি বদলে ধুয়ে নিলে তেতোভাব আরও কমবে।

এবার একটি পাত্রে ২ কাপ পানি নিন। এতে পরিমাণমতো তরল দুধ দিয়ে জাম্বুরার খোসাগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে খোসাগুলো ঠান্ডা হতে দিন। এরপর পানি থেকে তুলে হাত দিয়ে ভালোভাবে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। খোসায় যেন বাড়তি পানি না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

এবার অন্য একটি পাত্রে ১ কাপ পানি নিয়ে তাতে চিনি, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। চুলায় বসিয়ে একবার ভালোভাবে ফুটে উঠতে দিন। সিরা ফুটে এলে সিদ্ধ করে রাখা জাম্বুরার খোসাগুলো দিয়ে দিন।

মাঝারি আঁচে খোসাগুলো নেড়ে নেড়ে সিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে খোসা সিরা শুষে নেবে। সিরা কমে এলে আঁচ আরও কমিয়ে দিন। এরপর স্প্যাচুলা দিয়ে আলতোভাবে চেপে চেপে নেড়ে খোসাগুলো শুকনো ও মোরব্বার মতো ঘন করে নিন। খোসাগুলো যখন সুন্দরভাবে সিরা শুষে নিয়ে মিষ্টি হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস

» বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

» সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত : ছাত্রদল নেতা আবিদ

» জাম্বুরার খোসাতেই তৈরি করুন মোরব্বা

» সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, পুলিশের মতে চাঁদাবাজির ঘটনা নয়

» জ্বালানি সংকট নিয়ে ব্রুনাই হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

» সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরে দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি পরিবেশ ভালো আছে: সিইসি

» ডাল কীভাবে খেলে সর্বাধিক পুষ্টি পাবেন?

» হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাম্বুরার খোসাতেই তৈরি করুন মোরব্বা

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : আসুন জেনে নেওয়া যাক বাড়িতে জাম্বুরার খোসার মোরব্বা তৈরি করবেন যেভাবে-

উপকরণ :

  • পাঁকা জাম্বুরা ১টি
  • দুধ ১ কাপ
  • পানি ৩ কাপ
  • চিনি ২ কাপ
  • দারুচিনি ১ টুকরো
  • তেজপাতা ১টি
  • এলাচ ৩ টি

প্রস্তুত প্রণালি :

প্রথমে জাম্বুরা লম্বালম্বিভাবে কেটে ভেতরের কোয়াগুলো আলাদা করে নিন। এবার খোসার ওপরের সবুজ অংশটি সাবধানে ছুরি দিয়ে ছিলে ফেলে দিন। মোরব্বা তৈরির জন্য খোসার ভেতরের নরম গোলাপি অংশটুকুই ব্যবহার করুন। খোসা ভালোভাবে ধুয়ে নিন। এরপর খেজুর কাঁটা বা কাঁটাচামচ দিয়ে খোসার ওপর হালকা হাতে এপাশ-ওপাশ করে ছোট ছোট ছিদ্র করে নিন। এতে খোসার ভেতরের তেতোভাব কিছুটা কমবে এবং পরে সিরার স্বাদও ভালোভাবে ভেতরে ঢুকবে। এরপর পছন্দমতো চারকোনা বা ছোট ছোট টুকরো করে কেটে নিন।

খোসা ঠিকভাবে কেচানো হয়েছে কি না, তা বোঝার জন্য পানিতে ভিজিয়ে দেখতে পারেন। কেচানো খোসা পানিতে দিলে পানি শুষে নেবে এবং খোসার রংয়েও কিছুটা পরিবর্তন আসবে। এরপর কাটা খোসাগুলো পানিতে ভিজিয়ে চেপে চেপে ভালোভাবে ধুয়ে নিন। কয়েকবার পানি বদলে ধুয়ে নিলে তেতোভাব আরও কমবে।

এবার একটি পাত্রে ২ কাপ পানি নিন। এতে পরিমাণমতো তরল দুধ দিয়ে জাম্বুরার খোসাগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে খোসাগুলো ঠান্ডা হতে দিন। এরপর পানি থেকে তুলে হাত দিয়ে ভালোভাবে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। খোসায় যেন বাড়তি পানি না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

এবার অন্য একটি পাত্রে ১ কাপ পানি নিয়ে তাতে চিনি, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। চুলায় বসিয়ে একবার ভালোভাবে ফুটে উঠতে দিন। সিরা ফুটে এলে সিদ্ধ করে রাখা জাম্বুরার খোসাগুলো দিয়ে দিন।

মাঝারি আঁচে খোসাগুলো নেড়ে নেড়ে সিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে খোসা সিরা শুষে নেবে। সিরা কমে এলে আঁচ আরও কমিয়ে দিন। এরপর স্প্যাচুলা দিয়ে আলতোভাবে চেপে চেপে নেড়ে খোসাগুলো শুকনো ও মোরব্বার মতো ঘন করে নিন। খোসাগুলো যখন সুন্দরভাবে সিরা শুষে নিয়ে মিষ্টি হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com