ঝোপে মিলল চার আগ্নেয়াস্ত্র

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে চারটি আগ্নেয়াস্ত্র পেয়েছেন স্থানীয় দুই ব্যক্তি। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বুধবার একই এলাকায় সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তারের পরদিন এসব অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল।

বৃহস্পতিবার  দুপুর ৩টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল অলংকার শাখার বৌদ্ধমন্দিরসংলগ্ন এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি এলজি, একটি পিস্তল ও একটি পাইপগান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ছিন্নমূলের পাথরিঘোনা এলাকার বাসিন্দা এজাহার হোসেন (৫২) ও মোহাম্মদ শাকিল (২৫) পাহাড়ি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র দেখতে পান তারা। পরে বিষয়টি এস এম পাইলট উচ্চবিদ্যালয় পুলিশ ক্যাম্পে জানান।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন। পরে সেগুলো সীতাকুণ্ড মডেল থানায় নেওয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কারা সেখানে অস্ত্রগুলো রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গ্রেপ্তারের এক দিনের মাথায় একই এলাকা থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শনিবার সশস্ত্র বাহিনী দিবস

» প্রয়োজনের অতিরিক্ত কাপড়ের যাকাত দিতে হবে?

» মধ্যরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ফটকে আগুন

» ঝোপে মিলল চার আগ্নেয়াস্ত্র

» অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

» পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা

» মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: ড. খলিলুর রহমান

» সেঞ্চুরিয়ন টেস্টে বিশ্রামে থাকবেন পেসার হাসান মাহমুদ

» পর্তুগালের ‘আইএসসিটিই’ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ঐতিহ্য ও রন্ধনশিল্পের বর্ণাঢ্য উপস্থাপনা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঝোপে মিলল চার আগ্নেয়াস্ত্র

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে চারটি আগ্নেয়াস্ত্র পেয়েছেন স্থানীয় দুই ব্যক্তি। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বুধবার একই এলাকায় সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তারের পরদিন এসব অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল।

বৃহস্পতিবার  দুপুর ৩টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল অলংকার শাখার বৌদ্ধমন্দিরসংলগ্ন এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি এলজি, একটি পিস্তল ও একটি পাইপগান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ছিন্নমূলের পাথরিঘোনা এলাকার বাসিন্দা এজাহার হোসেন (৫২) ও মোহাম্মদ শাকিল (২৫) পাহাড়ি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র দেখতে পান তারা। পরে বিষয়টি এস এম পাইলট উচ্চবিদ্যালয় পুলিশ ক্যাম্পে জানান।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন। পরে সেগুলো সীতাকুণ্ড মডেল থানায় নেওয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কারা সেখানে অস্ত্রগুলো রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গ্রেপ্তারের এক দিনের মাথায় একই এলাকা থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com