সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার(১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই হত্যায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে সুমাইয়া আক্তার সোমা এবং এনামুল হক মেরাজের ডিভোর্স হয়। এরপর থেকে সোমা তার বাবার বাড়িতেই থাকতেন। পরে আদালতের নির্দেশে একমাত্র ছেলের খোরপোশের জন্য মাসিক একটা খরচ দেওয়ার নির্দেশ দেন আদালত। পরবর্তীতে এনামুল ঢাকার উচ্চ আদালতে আপিল করলেও সেই রায় বহাল থাকে। এই টাকা দেওয়া নিয়ে মাঝে মধ্যে তাদের কথা কাটাকাটি হতো।

আজ সকালে সোমা তার ৬ বছর বয়সী ছেলেকে স্কুল থেকে আনতে শহরের কলাবাগান সংলগ্ন বাবর আলী মোড় এলাকায় যান। তখন সাবেক স্বামী এনামুল হক মেরাজ তাকে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয়রা সোমাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোমার ভাই  রাতুল হোসেন বলেন, আমার বোনের সঙ্গে এনামুল হক মিরাজের ৮ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়ে।  তাদের সংসারে ফারহান নামে ৬ বছরের এক সন্তান হয়েছে। চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়। ছাড়াছাড়ির পর আমার বোনের সাবেক স্বামী মিরাজ আমাদের এলাকায় প্রায় সময় আসা যাওয়া করতো। আজ সকালে আমার বোন সোমা তার বাচ্চা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলো। সে সময় বাড়ির সামনে সোমার মাথায় ইট দিয়ে আঘাত করে মিরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধে এ  ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকেই অভিযুক্ত স্বামী এনামুল হক মেরাজকে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রংপুরে একে একে পুড়লো ৩ বাস, অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

» যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

» সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি গ্রেফতার: ডিএমপি

» ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত

» নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন

» ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী

» ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে’

» ‘ঐক্য’ শর্ত একটাই-গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন: সাবেক শিবির সভাপতি

» ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে যেসব ফেসবুক প্রোফাইল

» ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ, গণপিটুনির পর যুবক পুলিশে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার(১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই হত্যায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে সুমাইয়া আক্তার সোমা এবং এনামুল হক মেরাজের ডিভোর্স হয়। এরপর থেকে সোমা তার বাবার বাড়িতেই থাকতেন। পরে আদালতের নির্দেশে একমাত্র ছেলের খোরপোশের জন্য মাসিক একটা খরচ দেওয়ার নির্দেশ দেন আদালত। পরবর্তীতে এনামুল ঢাকার উচ্চ আদালতে আপিল করলেও সেই রায় বহাল থাকে। এই টাকা দেওয়া নিয়ে মাঝে মধ্যে তাদের কথা কাটাকাটি হতো।

আজ সকালে সোমা তার ৬ বছর বয়সী ছেলেকে স্কুল থেকে আনতে শহরের কলাবাগান সংলগ্ন বাবর আলী মোড় এলাকায় যান। তখন সাবেক স্বামী এনামুল হক মেরাজ তাকে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয়রা সোমাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোমার ভাই  রাতুল হোসেন বলেন, আমার বোনের সঙ্গে এনামুল হক মিরাজের ৮ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়ে।  তাদের সংসারে ফারহান নামে ৬ বছরের এক সন্তান হয়েছে। চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়। ছাড়াছাড়ির পর আমার বোনের সাবেক স্বামী মিরাজ আমাদের এলাকায় প্রায় সময় আসা যাওয়া করতো। আজ সকালে আমার বোন সোমা তার বাচ্চা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলো। সে সময় বাড়ির সামনে সোমার মাথায় ইট দিয়ে আঘাত করে মিরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধে এ  ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকেই অভিযুক্ত স্বামী এনামুল হক মেরাজকে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com