রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮৫ জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৮৫ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত ১৫ নভেম্বর রাত ১২টা ১মিনিট থেকে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, এই সময়ে রেঞ্জাধীন এলাকায় কোনো খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি।

তবে এ সময় ৩টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি এই সময়ে অপমৃত্যুর ৫টি ঘটনা ঘটেছে। অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও মাদক উদ্ধার নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশের এই সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত ১৮৫ জনের মধ্যে পরোয়ানামূলে ৭০ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলায় ১০২ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ৩ জন রয়েছেন।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা, ১৩০ পিস টাপেন্টাডল, ৮২৫ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ১৬ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এই সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

অন্যদিকে, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণকে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১০১০ জন নাগরিককে পুলিশি সেবা প্রদান করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ : এনসিপি নেতা আখতার

» শুধু দলীয় শক্তি দিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

» নিষিদ্ধ আ. লীগের নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকাটা করবে: হাসনাত

» আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম

» ডার্টি বোমা আসলে কী, এটি কতটা বিপজ্জনক?

» পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত

» মোটরযান চালকদের আল্টিমেটাম দিল ডিএমপি

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

» টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮৫ জন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৮৫ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত ১৫ নভেম্বর রাত ১২টা ১মিনিট থেকে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, এই সময়ে রেঞ্জাধীন এলাকায় কোনো খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি।

তবে এ সময় ৩টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি এই সময়ে অপমৃত্যুর ৫টি ঘটনা ঘটেছে। অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও মাদক উদ্ধার নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশের এই সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত ১৮৫ জনের মধ্যে পরোয়ানামূলে ৭০ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলায় ১০২ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ৩ জন রয়েছেন।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা, ১৩০ পিস টাপেন্টাডল, ৮২৫ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ১৬ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এই সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

অন্যদিকে, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণকে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১০১০ জন নাগরিককে পুলিশি সেবা প্রদান করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com