ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ীতে একটি বাসায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. আতিকুর রহমান।
সোমবার ডিএনসির ঢাকা মেট্রো. (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা এলাকার নয়ানগরের চেয়ারম্যান ভবনে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেফতার আতিকুর টেকনাফ থেকে আইস ও ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন। এ চক্রের অন্য ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চলছে।








