জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘জুম ওয়ার্কপ্লেস’ সফটওয়্যারে দুটি বড় নিরাপত্তা-ত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে একটির ঝুঁকি অত্যন্ত বেশি। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা দূর থেকেই ব্যবহারকারীর বিনা অনুমতিতে আক্রান্ত কম্পিউটারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এই নিরাপত্তা-ঝুঁকি মোকাবিলায় ত্রুটিগুলোর সমাধান করে সফটওয়্যারটির নতুন সংস্করণ প্রকাশ করেছে জুম কর্তৃপক্ষ।

শনাক্ত হওয়া প্রথম ত্রুটিটির কোড ‘সিভিই-২০২৬-১০৮১৮৬’। সিভিএসএসের হিসাবে এর ঝুঁকির মাত্রা ৯ দশমিক ৬। মূলত সফটওয়্যারে ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া তথ্যের যথাযথ যাচাই না হওয়ার কারণে এই দুর্বলতা তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে নিজেদের নিয়ন্ত্রণের মাত্রা বাড়িয়ে নিতে পারে। এর জন্য তাদের কোনো বিশেষ অনুমোদনের প্রয়োজন হয় না। জুমের ৭.১.০ থেকে ৭.১.৮-এর আগের সংস্করণগুলোতে এই ত্রুটি রয়েছে।

অন্যদিকে, ‘সিভিই-২০২৬-১০৮১৮৭’ নামের দ্বিতীয় ত্রুটিটির ঝুঁকির মাত্রা ৮ দশমিক ১। সফটওয়্যারে তথ্যের উৎসের বৈধতা যাচাইয়ের দুর্বলতা থেকে এই ত্রুটি তৈরি হয়েছে। প্রথমটির মতো এটিও নেটওয়ার্কের মাধ্যমে কাজে লাগিয়ে বিনা অনুমতিতে দূর থেকে আক্রান্ত কম্পিউটারে প্রবেশ করে নিয়ন্ত্রণের মাত্রা বাড়ানোর সুযোগ পায় হামলাকারীরা। জুম ওয়ার্কপ্লেসের ৭.১.৫-এর আগের সংস্করণগুলোতে এই ত্রুটি রয়েছে। অর্থাৎ, জুম সফটওয়্যারের পুরোনো সংস্করণ ব্যবহারকারীরা বর্তমানে চরম নিরাপত্তা-ঝুঁকিতে রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসেও উইন্ডোজের জুম ওয়ার্কপ্লেসে ‘সিভিই-২০২৬-৫৩৪১২’ (ঝুঁকির মাত্রা ৯ দশমিক ৮) নামের একটি গুরুতর ত্রুটি সমাধানে হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছিল জুম। ওই ত্রুটিটি কাজে লাগিয়েও বিনা অনুমতিতে ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ছিল।

নতুন এই ত্রুটি দুটি কাজে লাগিয়ে বাস্তবে কোনো সাইবার হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে জুম আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সম্ভাব্য সাইবার হামলা ও হ্যাকিং থেকে নিরাপদ থাকতে উইন্ডোজ ব্যবহারকারীদের দ্রুত জুম ওয়ার্কপ্লেসের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

» জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

» আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

» রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

» অস্ত্রসহ যুবক গ্রেফতার

» দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

» ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

» কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

» শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘জুম ওয়ার্কপ্লেস’ সফটওয়্যারে দুটি বড় নিরাপত্তা-ত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে একটির ঝুঁকি অত্যন্ত বেশি। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা দূর থেকেই ব্যবহারকারীর বিনা অনুমতিতে আক্রান্ত কম্পিউটারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এই নিরাপত্তা-ঝুঁকি মোকাবিলায় ত্রুটিগুলোর সমাধান করে সফটওয়্যারটির নতুন সংস্করণ প্রকাশ করেছে জুম কর্তৃপক্ষ।

শনাক্ত হওয়া প্রথম ত্রুটিটির কোড ‘সিভিই-২০২৬-১০৮১৮৬’। সিভিএসএসের হিসাবে এর ঝুঁকির মাত্রা ৯ দশমিক ৬। মূলত সফটওয়্যারে ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া তথ্যের যথাযথ যাচাই না হওয়ার কারণে এই দুর্বলতা তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে নিজেদের নিয়ন্ত্রণের মাত্রা বাড়িয়ে নিতে পারে। এর জন্য তাদের কোনো বিশেষ অনুমোদনের প্রয়োজন হয় না। জুমের ৭.১.০ থেকে ৭.১.৮-এর আগের সংস্করণগুলোতে এই ত্রুটি রয়েছে।

অন্যদিকে, ‘সিভিই-২০২৬-১০৮১৮৭’ নামের দ্বিতীয় ত্রুটিটির ঝুঁকির মাত্রা ৮ দশমিক ১। সফটওয়্যারে তথ্যের উৎসের বৈধতা যাচাইয়ের দুর্বলতা থেকে এই ত্রুটি তৈরি হয়েছে। প্রথমটির মতো এটিও নেটওয়ার্কের মাধ্যমে কাজে লাগিয়ে বিনা অনুমতিতে দূর থেকে আক্রান্ত কম্পিউটারে প্রবেশ করে নিয়ন্ত্রণের মাত্রা বাড়ানোর সুযোগ পায় হামলাকারীরা। জুম ওয়ার্কপ্লেসের ৭.১.৫-এর আগের সংস্করণগুলোতে এই ত্রুটি রয়েছে। অর্থাৎ, জুম সফটওয়্যারের পুরোনো সংস্করণ ব্যবহারকারীরা বর্তমানে চরম নিরাপত্তা-ঝুঁকিতে রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসেও উইন্ডোজের জুম ওয়ার্কপ্লেসে ‘সিভিই-২০২৬-৫৩৪১২’ (ঝুঁকির মাত্রা ৯ দশমিক ৮) নামের একটি গুরুতর ত্রুটি সমাধানে হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছিল জুম। ওই ত্রুটিটি কাজে লাগিয়েও বিনা অনুমতিতে ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ছিল।

নতুন এই ত্রুটি দুটি কাজে লাগিয়ে বাস্তবে কোনো সাইবার হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে জুম আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সম্ভাব্য সাইবার হামলা ও হ্যাকিং থেকে নিরাপদ থাকতে উইন্ডোজ ব্যবহারকারীদের দ্রুত জুম ওয়ার্কপ্লেসের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com