ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’ শীর্ষক এক মিলনমেলার আয়োজন করেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশ। তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ক্যাম্পাসভিত্তিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং ব্র্যান্ডের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

সম্প্রতি রাজধানীর নিকেতনে অনুষ্ঠিত ওই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা অংশ নেন।

অনুষ্ঠানে ইনফিনিক্সের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ব্র্যান্ডটির প্রতিনিধিরা। এ সময় অ্যাম্বাসেডরদের দায়িত্ব ও ভূমিকা, সাম্প্রতিক বিভিন্ন প্রচারণায় তাঁদের অংশগ্রহণ, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্র্যান্ডটির কার্যক্রম আরও বিস্তৃত করতে শিক্ষার্থীরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে ইনফিনিক্স বাংলাদেশের কমিউনিটি বিভাগের প্রধান রেনজুন লিউ, সহকারী ব্যবস্থাপক ফারহান মেসবাহ এবং জুনিয়র এক্সিকিউটিভ তানভীর আলী খান উপস্থিত ছিলেন। তাঁরা অ্যাম্বাসেডরদের সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রম ও সম্ভাব্য সুযোগ নিয়ে কথা বলেন এবং সাম্প্রতিক প্রচারণায় তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

আয়োজনের অংশ হিসেবে অ্যাম্বাসেডরদের অবদানের স্বীকৃতিস্বরূপ উপহার দেওয়া হয়। সেখানে ইনফিনিক্সের প্রতিনিধি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন।

ইনফিনিক্স বাংলাদেশের ক্যাম্পাস অ্যাম্বাসেডর কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাঁদের নতুন আইডিয়াকে উৎসাহিত করা এবং বিভিন্ন ব্র্যান্ড কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘কানেক্ট’ আয়োজনটি সেই সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমে শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

» জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

» আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

» রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

» অস্ত্রসহ যুবক গ্রেফতার

» দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

» ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

» কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

» শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’ শীর্ষক এক মিলনমেলার আয়োজন করেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশ। তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ক্যাম্পাসভিত্তিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং ব্র্যান্ডের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

সম্প্রতি রাজধানীর নিকেতনে অনুষ্ঠিত ওই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস অ্যাম্বাসেডররা অংশ নেন।

অনুষ্ঠানে ইনফিনিক্সের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ব্র্যান্ডটির প্রতিনিধিরা। এ সময় অ্যাম্বাসেডরদের দায়িত্ব ও ভূমিকা, সাম্প্রতিক বিভিন্ন প্রচারণায় তাঁদের অংশগ্রহণ, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্র্যান্ডটির কার্যক্রম আরও বিস্তৃত করতে শিক্ষার্থীরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে ইনফিনিক্স বাংলাদেশের কমিউনিটি বিভাগের প্রধান রেনজুন লিউ, সহকারী ব্যবস্থাপক ফারহান মেসবাহ এবং জুনিয়র এক্সিকিউটিভ তানভীর আলী খান উপস্থিত ছিলেন। তাঁরা অ্যাম্বাসেডরদের সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রম ও সম্ভাব্য সুযোগ নিয়ে কথা বলেন এবং সাম্প্রতিক প্রচারণায় তাঁদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

আয়োজনের অংশ হিসেবে অ্যাম্বাসেডরদের অবদানের স্বীকৃতিস্বরূপ উপহার দেওয়া হয়। সেখানে ইনফিনিক্সের প্রতিনিধি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন।

ইনফিনিক্স বাংলাদেশের ক্যাম্পাস অ্যাম্বাসেডর কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাঁদের নতুন আইডিয়াকে উৎসাহিত করা এবং বিভিন্ন ব্র্যান্ড কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘কানেক্ট’ আয়োজনটি সেই সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমে শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com