কে বারবার আপনার প্রোফাইল দেখছে, জানাবে লিংকডইন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আপনার প্রোফাইলে কে বারবার ঢুঁ মারছেন, তা এখন থেকে আরও সহজে জানা যাবে। পেশাজীবীদের সামাজিক যোগাযোগের মাধ্যম লিংকডইন প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য ‘ফ্রিকোয়েন্ট ভিউয়ার’ নামে নতুন একটি ফিচার নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন, কোনো ব্যক্তি ঠিক কতবার তাদের প্রোফাইল পরিদর্শন করেছেন। ওয়্যারড–এর এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

লিংকডইনে আগে থেকেই ‘হু ভিউড ইওর প্রোফাইল’ বা ‘কে আপনার প্রোফাইল দেখেছেন’ নামের একটি সুবিধা রয়েছে। নতুন ফিচারটি মূলত এর ওপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে। সম্প্রতি লিংকডইন ব্যবহারকারী ক্রিস্টা মলিওন ফিচারটি দেখতে পেয়েছেন। প্ল্যাটফর্মটি এই ফিচার পরীক্ষামূলকভাবে চালুর বিষয়টি নিশ্চিত করলেও এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফিচারটি কেবল প্রিমিয়াম গ্রাহকদের জন্যই উন্মুক্ত থাকবে।

নতুন এই ফিচারের ফলে চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীরা উপকৃত হতে পারেন। কোনো নিয়োগকারী বারবার প্রোফাইল দেখলে চাকরিপ্রার্থীরা সহজেই বুঝতে পারবেন এবং সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া এটি পেশাদার নেটওয়ার্ক বাড়াতে বা সম্ভাব্য গ্রাহক খুঁজে পেতেও সাহায্য করতে পারে।

তবে এই ফিচার নিয়ে কিছু ব্যবহারকারী গোপনীয়তা ভঙ্গের শঙ্কাও প্রকাশ করেছেন। বারবার প্রোফাইল দেখার বিষয়টি অনেক ক্ষেত্রে পেশাগত আগ্রহ বোঝালেও, কখনো কখনো তা ব্যক্তিগত কৌতূহলও হতে পারে। তাই কে কতবার প্রোফাইল দেখছে, তা প্রকাশ পেলে অনেকে অস্বস্তি বোধ করতে পারেন।

লিংকডইনে বর্তমানে এমন প্রাইভেসি সেটিংস রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রোফাইল কারা দেখতে পারবেন, তা নিয়ন্ত্রণ করতে পারেন। চাইলে ‘প্রাইভেট মোড’-এ গিয়েও অন্যের প্রোফাইল দেখা যায়। সে ক্ষেত্রে যার প্রোফাইল দেখা হচ্ছে, তিনি দর্শনার্থীর পরিচয় জানতে পারেন না। নতুন ফিচারটি সবার জন্য কবে উন্মুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইলেকট্রিক চুলা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

» সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার

» ৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী

» শীতের সবজির বাজারে চড়া

» কে বারবার আপনার প্রোফাইল দেখছে, জানাবে লিংকডইন

» শ্রমিকদল নেতা হত্যা: সাবেক স্ত্রীসহ ৩জন গ্রেপ্তার

» জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

» আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ,মামলা ৫৩টি

» উত্তরা থেকে ১৭ চোরাই বাইসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কে বারবার আপনার প্রোফাইল দেখছে, জানাবে লিংকডইন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আপনার প্রোফাইলে কে বারবার ঢুঁ মারছেন, তা এখন থেকে আরও সহজে জানা যাবে। পেশাজীবীদের সামাজিক যোগাযোগের মাধ্যম লিংকডইন প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য ‘ফ্রিকোয়েন্ট ভিউয়ার’ নামে নতুন একটি ফিচার নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন, কোনো ব্যক্তি ঠিক কতবার তাদের প্রোফাইল পরিদর্শন করেছেন। ওয়্যারড–এর এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

লিংকডইনে আগে থেকেই ‘হু ভিউড ইওর প্রোফাইল’ বা ‘কে আপনার প্রোফাইল দেখেছেন’ নামের একটি সুবিধা রয়েছে। নতুন ফিচারটি মূলত এর ওপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে। সম্প্রতি লিংকডইন ব্যবহারকারী ক্রিস্টা মলিওন ফিচারটি দেখতে পেয়েছেন। প্ল্যাটফর্মটি এই ফিচার পরীক্ষামূলকভাবে চালুর বিষয়টি নিশ্চিত করলেও এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফিচারটি কেবল প্রিমিয়াম গ্রাহকদের জন্যই উন্মুক্ত থাকবে।

নতুন এই ফিচারের ফলে চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীরা উপকৃত হতে পারেন। কোনো নিয়োগকারী বারবার প্রোফাইল দেখলে চাকরিপ্রার্থীরা সহজেই বুঝতে পারবেন এবং সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া এটি পেশাদার নেটওয়ার্ক বাড়াতে বা সম্ভাব্য গ্রাহক খুঁজে পেতেও সাহায্য করতে পারে।

তবে এই ফিচার নিয়ে কিছু ব্যবহারকারী গোপনীয়তা ভঙ্গের শঙ্কাও প্রকাশ করেছেন। বারবার প্রোফাইল দেখার বিষয়টি অনেক ক্ষেত্রে পেশাগত আগ্রহ বোঝালেও, কখনো কখনো তা ব্যক্তিগত কৌতূহলও হতে পারে। তাই কে কতবার প্রোফাইল দেখছে, তা প্রকাশ পেলে অনেকে অস্বস্তি বোধ করতে পারেন।

লিংকডইনে বর্তমানে এমন প্রাইভেসি সেটিংস রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রোফাইল কারা দেখতে পারবেন, তা নিয়ন্ত্রণ করতে পারেন। চাইলে ‘প্রাইভেট মোড’-এ গিয়েও অন্যের প্রোফাইল দেখা যায়। সে ক্ষেত্রে যার প্রোফাইল দেখা হচ্ছে, তিনি দর্শনার্থীর পরিচয় জানতে পারেন না। নতুন ফিচারটি সবার জন্য কবে উন্মুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com