জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দিশা বিশ্বাস ও রাবেয়া খানের দারুণ বোলিংয়ের পরও খুব সহজ লক্ষ্য পেল না বাংলাদেশ। তবে উদ্বোধনী জুটিতেই সব শঙ্কা উড়িয়ে দিলেন সাথি রানি ও দিলারা আক্তার। তাদের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে পাঁচ ম্যাচ পর জিতল বাংলাদেশ।

আইসিসি উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফির ম্যাচে শুক্রবার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ওমানের আজমাইনে ১৩২ রানের লক্ষ্যে ১৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় নাহিদা আক্তারের নেতৃত্বাধীন দল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বেশি লক্ষ্য তাড়ায় বাংলাদেশের জয় আছে আর চারটি।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর আবার জয়ের মুখ দেখল বাংলাদেশ। মাঝের পাঁচ ম্যাচের চারটিই হেরে যায় তারা। বৃষ্টিতে পরিত্যক্ত হয় অন্য ম্যাচ।

চলতি টুর্নামেন্টেও প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করতেই পারেনি বাংলাদেশ। নতুন অধিনায়ক নাহিদার শুরুটা তাই হয় পরাজয়ে। তবে দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে কোনো ভুল করেনি তারা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় প্রথম দুই ডেলিভারিতে ওয়াইড থেকে ৫ রান পেয়ে যায় বাংলাদেশ। পরে প্রথম বৈধ বলে বাউন্ডারি মেরে শুরুটা উড়ন্ত করেন দিলারা। সেই ছন্দে এগিয়ে যান দুই ওপেনার।

সাথি ও দিলারা মিলে প্রথম ৬ ওভারে যোগ করেন ৪৮ রান। ওভারপ্রতি গড়ে ৮ রানের ধারা তারা অব্যাহত রাখেন জুটি ভাঙার আগপর্যন্ত।

দলকে একশ পার করিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন ৪৩ বলে ৪৫ রান করা সাথি। এই টুর্নামেন্ট দিয়ে প্রায় ২৫ মাস পর জাতীয় দলে ফেরেন ২৮ বছর বয়সী এই ওপেনার। দ্বিতীয় ম্যাচেই খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস।

সাথির বিদায়ে ভাঙে ১০৪ রানের জুটি। এই সংস্করণে এটিই বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৩ রান যোগ করেছিলেন দিলারা ও সোবহানা মোস্তারি। দুই বছরের ব্যবধানে সাথিকে নিয়ে সেটি ছাড়িয়ে গেলেন দিলারা।

জয়ের খুব কাছে গিয়ে উদ্বোধনী সঙ্গী ফিরে গেলেও থামেননি দিলারা। ৮ চারে ৪৯ বলে তিনি খেলেন ৬৮ রানের ইনিংস। ৪৯ ম্যাচের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফিফটি। আর এই ইনিংসে ছাড়িয়ে গেলেন আগের সেরা ৫১ রান।

ম্যাচের প্রথমভাগে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে উইকেট হারায়নি জিম্বাবুয়ে। তবে ৩১ রানের বেশি নিতে পারেননি দুই ওপেনার কেলিস দলুভু ও বিলাভড বিজা। সপ্তম ওভারে বিজাকে বোল্ড করেন রাবেয়া খান।

পরের দুই ওভারে ফিরে যান দলুভু ও শার্ন মেয়ার্স। চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়েন চিপো মুগেরি-তিরিপানো ও জোসেফিন কোমো। ২ চার ও ১ ছক্কায় ৩০ বলে ৪০ রান করেন তিরিপানো। কোমোর ব্যাট থেকে আসে ৩ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৩ রান।

শেষ দিকে নিয়াশা গুয়ানজুরা ৫ বলে ১১ রান করলে চ্যালেঞ্জিং পুঁজি পায় জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের ওপেনারদের দাপটে সেটি যথেষ্ট হয়নি।

আজমাইনে সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অনুরাগের আলো

» নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার-ব্যয় ৪০০ কোটি টাকা

» নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

» এনসিপিকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রশ্নে তারা কী করবে: ছাত্রদল নেতা হামিম

» আর বিভ্রান্তি নয়-বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামি বিপ্লব: নায়েবে আমির তাহের

» নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে যুবদলের মিছিল

» কাদা ছোড়াছুড়ি ভুলে একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে: ছাত্রদল নেতা আবিদ

» ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

» জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক

» জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দিশা বিশ্বাস ও রাবেয়া খানের দারুণ বোলিংয়ের পরও খুব সহজ লক্ষ্য পেল না বাংলাদেশ। তবে উদ্বোধনী জুটিতেই সব শঙ্কা উড়িয়ে দিলেন সাথি রানি ও দিলারা আক্তার। তাদের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে পাঁচ ম্যাচ পর জিতল বাংলাদেশ।

আইসিসি উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফির ম্যাচে শুক্রবার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। ওমানের আজমাইনে ১৩২ রানের লক্ষ্যে ১৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় নাহিদা আক্তারের নেতৃত্বাধীন দল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বেশি লক্ষ্য তাড়ায় বাংলাদেশের জয় আছে আর চারটি।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর আবার জয়ের মুখ দেখল বাংলাদেশ। মাঝের পাঁচ ম্যাচের চারটিই হেরে যায় তারা। বৃষ্টিতে পরিত্যক্ত হয় অন্য ম্যাচ।

চলতি টুর্নামেন্টেও প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করতেই পারেনি বাংলাদেশ। নতুন অধিনায়ক নাহিদার শুরুটা তাই হয় পরাজয়ে। তবে দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে কোনো ভুল করেনি তারা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় প্রথম দুই ডেলিভারিতে ওয়াইড থেকে ৫ রান পেয়ে যায় বাংলাদেশ। পরে প্রথম বৈধ বলে বাউন্ডারি মেরে শুরুটা উড়ন্ত করেন দিলারা। সেই ছন্দে এগিয়ে যান দুই ওপেনার।

সাথি ও দিলারা মিলে প্রথম ৬ ওভারে যোগ করেন ৪৮ রান। ওভারপ্রতি গড়ে ৮ রানের ধারা তারা অব্যাহত রাখেন জুটি ভাঙার আগপর্যন্ত।

দলকে একশ পার করিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন ৪৩ বলে ৪৫ রান করা সাথি। এই টুর্নামেন্ট দিয়ে প্রায় ২৫ মাস পর জাতীয় দলে ফেরেন ২৮ বছর বয়সী এই ওপেনার। দ্বিতীয় ম্যাচেই খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস।

সাথির বিদায়ে ভাঙে ১০৪ রানের জুটি। এই সংস্করণে এটিই বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০২৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৩ রান যোগ করেছিলেন দিলারা ও সোবহানা মোস্তারি। দুই বছরের ব্যবধানে সাথিকে নিয়ে সেটি ছাড়িয়ে গেলেন দিলারা।

জয়ের খুব কাছে গিয়ে উদ্বোধনী সঙ্গী ফিরে গেলেও থামেননি দিলারা। ৮ চারে ৪৯ বলে তিনি খেলেন ৬৮ রানের ইনিংস। ৪৯ ম্যাচের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফিফটি। আর এই ইনিংসে ছাড়িয়ে গেলেন আগের সেরা ৫১ রান।

ম্যাচের প্রথমভাগে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে উইকেট হারায়নি জিম্বাবুয়ে। তবে ৩১ রানের বেশি নিতে পারেননি দুই ওপেনার কেলিস দলুভু ও বিলাভড বিজা। সপ্তম ওভারে বিজাকে বোল্ড করেন রাবেয়া খান।

পরের দুই ওভারে ফিরে যান দলুভু ও শার্ন মেয়ার্স। চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়েন চিপো মুগেরি-তিরিপানো ও জোসেফিন কোমো। ২ চার ও ১ ছক্কায় ৩০ বলে ৪০ রান করেন তিরিপানো। কোমোর ব্যাট থেকে আসে ৩ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৩ রান।

শেষ দিকে নিয়াশা গুয়ানজুরা ৫ বলে ১১ রান করলে চ্যালেঞ্জিং পুঁজি পায় জিম্বাবুয়ে। তবে বাংলাদেশের ওপেনারদের দাপটে সেটি যথেষ্ট হয়নি।

আজমাইনে সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com