আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নাটোরসহ দেশের সব চিনিকল রক্ষা করা জরুরি। দেশে চিনি উৎপাদন হয় বলেই সাধারণ মানুষ এখনো সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে পারছেন। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। এ ছাড়া এসব চিনিকলের ওপর নির্ভর করে দেশের হাজারো মানুষের জীবিকা নির্বাহ হয়। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।

শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিনিকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৬৫ দিন ধরে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। শুক্রবার এ লক্ষ্যমাত্রা নিয়ে চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্য অতিথিদের সঙ্গে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। দীর্ঘ ২১ বছর বিরতির পর এবারই নাটোর চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন তিনি।

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ি আনন্দ ভবনে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ দুলু।

সেখানে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই বাংলাদেশি হিসেবে মিলেমিশে বসবাস করেন। তাঁদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। ‘আমাদের ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।’

দুলু আরও বলেন, ‘আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের অস্তিত্ব বাংলাদেশ। বাংলাদেশ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই বাংলাদেশি। এই পরিচয় নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার সভাপতি তপন চৌধুরী হাবু এবং সাধারণ সম্পাদক সুজিত ঘোষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার-ব্যয় ৪০০ কোটি টাকা

» নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

» এনসিপিকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রশ্নে তারা কী করবে: ছাত্রদল নেতা হামিম

» আর বিভ্রান্তি নয়-বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামি বিপ্লব: নায়েবে আমির তাহের

» নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে যুবদলের মিছিল

» কাদা ছোড়াছুড়ি ভুলে একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে: ছাত্রদল নেতা আবিদ

» ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

» জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক

» জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর

» আশুলিয়ায় সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নাটোরসহ দেশের সব চিনিকল রক্ষা করা জরুরি। দেশে চিনি উৎপাদন হয় বলেই সাধারণ মানুষ এখনো সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে পারছেন। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। এ ছাড়া এসব চিনিকলের ওপর নির্ভর করে দেশের হাজারো মানুষের জীবিকা নির্বাহ হয়। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।

শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিনিকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৬৫ দিন ধরে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। শুক্রবার এ লক্ষ্যমাত্রা নিয়ে চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্য অতিথিদের সঙ্গে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। দীর্ঘ ২১ বছর বিরতির পর এবারই নাটোর চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন তিনি।

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ি আনন্দ ভবনে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ দুলু।

সেখানে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই বাংলাদেশি হিসেবে মিলেমিশে বসবাস করেন। তাঁদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। ‘আমাদের ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।’

দুলু আরও বলেন, ‘আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের অস্তিত্ব বাংলাদেশ। বাংলাদেশ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই বাংলাদেশি। এই পরিচয় নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার সভাপতি তপন চৌধুরী হাবু এবং সাধারণ সম্পাদক সুজিত ঘোষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com