একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : ভূমি প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, তাদের প্রতিহত করতে প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই তাদের রুখে দেবেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার বেড়েছে। চট্টগ্রামেও সরকারের দেওয়া প্রতিশ্রুতির তুলনায় প্রকল্প বাস্তবায়নের হার বেশি।

তিনি বলেন, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার। এর উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার। চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে স্থান নির্বাচন ও নকশাসহ প্রয়োজনীয় বিষয় সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করে সিডিএ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : ভূমি প্রতিমন্ত্রী

» এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় প্রায় ৪ লাখ আবেদন, পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

» রাজনৈতিক কারণে অনেক যোগ্য চিকিৎসক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাননি : মির্জা আব্বাস

» ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

» শারজাহ টেস্টে জিম্বাবুয়ের দাপট, টেইলরের সেঞ্চুরি

» ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে কথা বলবেন ট্রাম্প

» হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

» শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

» গাজীপুরে অবরোধের দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

» দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেনেটারি মিস্ত্রির নিহত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : ভূমি প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, তাদের প্রতিহত করতে প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই তাদের রুখে দেবেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার বেড়েছে। চট্টগ্রামেও সরকারের দেওয়া প্রতিশ্রুতির তুলনায় প্রকল্প বাস্তবায়নের হার বেশি।

তিনি বলেন, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার। এর উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার। চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে স্থান নির্বাচন ও নকশাসহ প্রয়োজনীয় বিষয় সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করে সিডিএ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com