ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শারজাহ টেস্টে প্রথম দিনে আফগানিস্তানের উপর ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। টেস্টের দ্বিতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৪ ওভারে পাঁচ উইকেটে ২৮১ রান করছে তারা। ব্রেন্ডন টেইলর ১১২ রানে ব্যাট করছেন। অন্যদিকে ইমানুয়েল সিগা আছেন ১৪ রানে। ম্যাচে ইনোসেন্ট কাইয়া ৯৬ রান করে আউট হয়ে সেঞ্চুরি মিস করেছেন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে বেন কারান এবং ইনোসেন্ট কাইয়া মিলে ভালো শুরু এনে দেন। জুটিতে এসেছে ৯৮ রান। কারান ফিফটির খুব কাছে গিয়েও ফিফটি মিস করেছেন। ৭৭ বলে ৪৪ রান করে সাজঘরে ফিরে যান বেন কারান। তবে কাইয়া টিকে ছিলেন। ফিফটি ছুঁয়ে ছুটেছেন সেঞ্চুরির দিকে।
তিনে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন ব্রেন্ডন টেইলরও। কাইয়া-টেইলরের ব্যাটে ছুটেছে জিম্বাবুয়ের ইনিংস। ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির দিকে ছুটেছেন টেইলর। কাইয়া সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন। তবে পাওয়া হয়নি সেঞ্চুরিটা। ১৬৭ বলে ৯৬ রানের ইনিংস খেলে দলের ২০০ রানের মাথাতে থেমেছেন কাইয়া।
টেইলর অবশ্য দিনের শেষ পর্যন্ত টিকে ছিলেন। কাইয়াকে হারানোর পর দ্রুত আরও ৩ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। তবে টেইলরকে ফেরানো যায়নি। ১৬৩ বলে ৯৬ রান করে টিকে থেকে দিন শেষ করেছেন তিনি। সাথে অপরাজিত আছেন তাফাদজওয়া টিসিগা, ১৬ বলে করেছেন ২ রান। ৮২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান তুলে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।
বাকিদের মধ্যে অধিনায়ক ব্রায়ান ব্রেনেট ৬ বলে ০ রান করেছেন। ১৯ বলে ৩ রান করেন ওয়েসলি মাধেভেরে। ৪৪ বলে ৮ রান করেন আনতুম নাকভি।
আফগানিস্তানের হয়ে নাসের খান মারুফখিল ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া ১ উইকেট তোলেন জিয়াউর রহমান।








