আশুলিয়ায় সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আশুলিয়ার জিরাবো এলাকায় সকালে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপর সড়ক থেকে সরে যান শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে জিরাবো বিশমাইল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে শ্রমিকরা জিরাবো বিশমাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন রেডিয়েন্স গার্মেন্টস জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের টিয়ারসেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে সাধারণ মানুষের ভোগান্তি ও আতঙ্ক কমানো এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এবং জিরাবো, ন‍্যাচারাল ইন্ডিগো, ন‍্যাচারাল ডেনিম কারখানার কাজ বন্ধ করে বিক্ষোভ করে শ্রমিকরা আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৮ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪৮ টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, শ্রমিকরা কাজ না করায় আজও ৮টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া বলেন, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪২টি পোশাক কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আরও আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও বার্তা দিয়ে তিনি শ্রমিকদের আন্দোলন স্থগিত করে কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে নাজমা আক্তার বলেন, ‘আমি শ্রমিকদের ঘরে ফিরতে বলেছি। এমনকি আমাদের সংগঠনকেও একই নির্দেশ দেওয়া হয়েছে।’

একই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের সদস্য বাবুল আখতার। ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং তারা কাজ শুরু করেছেন। শ্রমিকদের দাবি ও কণ্ঠস্বর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আশুলিয়ায় সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

» শিশুদের ফুটবল গায়ে লাগা নিয়ে ঝগড়া, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

» ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের

» জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

» সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু

» সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

» ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

» তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

» দেবের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন সোহিনী?

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আশুলিয়ায় সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আশুলিয়ার জিরাবো এলাকায় সকালে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপর সড়ক থেকে সরে যান শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে জিরাবো বিশমাইল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে শ্রমিকরা জিরাবো বিশমাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন রেডিয়েন্স গার্মেন্টস জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের টিয়ারসেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে সাধারণ মানুষের ভোগান্তি ও আতঙ্ক কমানো এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এবং জিরাবো, ন‍্যাচারাল ইন্ডিগো, ন‍্যাচারাল ডেনিম কারখানার কাজ বন্ধ করে বিক্ষোভ করে শ্রমিকরা আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৮ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪৮ টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, শ্রমিকরা কাজ না করায় আজও ৮টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া বলেন, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪২টি পোশাক কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আরও আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও বার্তা দিয়ে তিনি শ্রমিকদের আন্দোলন স্থগিত করে কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে নাজমা আক্তার বলেন, ‘আমি শ্রমিকদের ঘরে ফিরতে বলেছি। এমনকি আমাদের সংগঠনকেও একই নির্দেশ দেওয়া হয়েছে।’

একই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের সদস্য বাবুল আখতার। ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং তারা কাজ শুরু করেছেন। শ্রমিকদের দাবি ও কণ্ঠস্বর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com