হোয়াটসঅ্যাপে আসছে ভিউ ওয়ান্স ফিচার, এক দেখাতেই উধাও হবে টেক্সট মেসেজ

ফাইল ছবি

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুরক্ষা আরও শক্তিশালী করতে এবার আসছে একটি দুর্দান্ত ফিচার। এতদিন ছবি, ভিডিও বা ভয়েস নোটের ক্ষেত্রে এই সুবিধা মিললেও, এবার থেকে টেক্সট মেসেজের ক্ষেত্রেও চালু হতে চলেছে জনপ্রিয় ‘ভিউ ওয়ান্স’ বা একবার দেখার সুবিধা। এর মাধ্যমে কোনো গোপন পাসওয়ার্ড, ওটিপি বা সংবেদনশীল তথ্য পাঠালে প্রাপক তা মাত্র একবারই দেখতে পাবেন।

একবার দেখার সঙ্গে সঙ্গেই মেসেজটি উভয় চ্যাট থেকে স্বয়ংক্রিয়ভাবে চিরতরে মুছে যাবে।

প্রযুক্ত বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটইনফোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে এই নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে দেখা গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সমস্ত সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

নতুন এই ফিচারের মাধ্যমে কোনো টেক্সট মেসেজ পাঠানোর সময় সেন্ড বাটন চেপে ধরে রাখলেই ‘ভিউ ওয়ান্স’ অপশন বেছে নেওয়ার সুযোগ মিলবে। বিশেষ নিরাপত্তার খাতিরে এই ধরনের মেসেজ প্রাপক কখনোই কপি, ফরোয়ার্ড, শেয়ার বা সংরক্ষণ করতে পারবেন না। এমনকি এর স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং নেওয়ার ওপরও থাকবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। সাধারণ চ্যাট উইন্ডোতে এই মেসেজগুলো দেখা যাবে না, বরং আলাদা একটি ইন্টারফেসে তা প্রদর্শিত হবে এবং পড়ার পর পাশে ওপেনড স্ট্যাটাস দেখাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং

» আ.লীগ নেতাদের সঙ্গে এসপি জাহাংগীরের যোগাযোগ ব্যক্তিগত, বাহিনীর নয়: সিএমপি কমিশনার

» বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান

» হ্যাকারদের কারণে ফ্রিজে রাখা খাবারও নিরাপদ নয়, উদ্বেগ পাটওয়ারীর

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০ ,মামলা ৩৯টি

» হোয়াটসঅ্যাপে আসছে ভিউ ওয়ান্স ফিচার, এক দেখাতেই উধাও হবে টেক্সট মেসেজ

» ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

» বিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

» বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত

» দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হোয়াটসঅ্যাপে আসছে ভিউ ওয়ান্স ফিচার, এক দেখাতেই উধাও হবে টেক্সট মেসেজ

ফাইল ছবি

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুরক্ষা আরও শক্তিশালী করতে এবার আসছে একটি দুর্দান্ত ফিচার। এতদিন ছবি, ভিডিও বা ভয়েস নোটের ক্ষেত্রে এই সুবিধা মিললেও, এবার থেকে টেক্সট মেসেজের ক্ষেত্রেও চালু হতে চলেছে জনপ্রিয় ‘ভিউ ওয়ান্স’ বা একবার দেখার সুবিধা। এর মাধ্যমে কোনো গোপন পাসওয়ার্ড, ওটিপি বা সংবেদনশীল তথ্য পাঠালে প্রাপক তা মাত্র একবারই দেখতে পাবেন।

একবার দেখার সঙ্গে সঙ্গেই মেসেজটি উভয় চ্যাট থেকে স্বয়ংক্রিয়ভাবে চিরতরে মুছে যাবে।

প্রযুক্ত বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটইনফোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে এই নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে দেখা গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সমস্ত সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

নতুন এই ফিচারের মাধ্যমে কোনো টেক্সট মেসেজ পাঠানোর সময় সেন্ড বাটন চেপে ধরে রাখলেই ‘ভিউ ওয়ান্স’ অপশন বেছে নেওয়ার সুযোগ মিলবে। বিশেষ নিরাপত্তার খাতিরে এই ধরনের মেসেজ প্রাপক কখনোই কপি, ফরোয়ার্ড, শেয়ার বা সংরক্ষণ করতে পারবেন না। এমনকি এর স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং নেওয়ার ওপরও থাকবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। সাধারণ চ্যাট উইন্ডোতে এই মেসেজগুলো দেখা যাবে না, বরং আলাদা একটি ইন্টারফেসে তা প্রদর্শিত হবে এবং পড়ার পর পাশে ওপেনড স্ট্যাটাস দেখাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com