ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম উপজেলার ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ সকাল ৯টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুর রশিদ উপজেলার বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃধাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা থেকে আসা এক ট্রাক বনপাড়া-পাবনা মহাসড়কের উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আব্দুর রশিদ নামে এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত মাসের ২০ তারিখে একই স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনার এক মাস না পেরোতেই আবারও প্রাণহানির ঘটনা ঘটল। এতে বনপাড়া-পাবনা মহাসড়কের ওই অংশে সড়ক নিরাপত্তা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।








