ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল করিম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।
গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের হাসানগঞ্জ রেলস্টেশন মসজিদসংলগ্ন এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব হিন্দুপাড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’ নামের একটি সংগঠনের সদস্যদের সহায়তায় রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়।








