দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা প্রথম এশীয় দল হওয়ার কীর্তি গড়েছে বাংলাদেশ।

আগের দিন তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে তিন অঙ্কের দেখা পান লিটন কুমার দাস। এই দুই ব্যাটারের শতকে ভর করে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায় সফরকারীরা। দ্বিতীয় দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে লিটনের সেঞ্চুরিতে আরও শক্ত অবস্থানে পৌঁছে যায় দল।

মার্কো জানসেনের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করা লিটন শেষ পর্যন্ত ১২০ রান করে সাজঘরে ফেরেন। এরপর মেহেদী হাসান মিরাজ ১০, তাসকিন আহমেদ ১৭ ও হাসান মাহমুদ ১৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৪০০ রানে।

এই অর্জনের মধ্য দিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দল ৪০০ রান করতে পারেনি।

২০২০-২১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা। এতদিন সেটিই ছিল কোনো এশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছাল বাংলাদেশ।

শুধু এশীয় ক্রিকেটেই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ১৭ বছরের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে প্রথমবারের মতো ৪০০ রানের দেখা মিলল। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ : এনসিপি নেতা আখতার

» শুধু দলীয় শক্তি দিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

» নিষিদ্ধ আ. লীগের নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকাটা করবে: হাসনাত

» আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম

» ডার্টি বোমা আসলে কী, এটি কতটা বিপজ্জনক?

» পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত

» মোটরযান চালকদের আল্টিমেটাম দিল ডিএমপি

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

» টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা প্রথম এশীয় দল হওয়ার কীর্তি গড়েছে বাংলাদেশ।

আগের দিন তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে তিন অঙ্কের দেখা পান লিটন কুমার দাস। এই দুই ব্যাটারের শতকে ভর করে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায় সফরকারীরা। দ্বিতীয় দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে লিটনের সেঞ্চুরিতে আরও শক্ত অবস্থানে পৌঁছে যায় দল।

মার্কো জানসেনের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করা লিটন শেষ পর্যন্ত ১২০ রান করে সাজঘরে ফেরেন। এরপর মেহেদী হাসান মিরাজ ১০, তাসকিন আহমেদ ১৭ ও হাসান মাহমুদ ১৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৪০০ রানে।

এই অর্জনের মধ্য দিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো এশীয় দল ৪০০ রান করতে পারেনি।

২০২০-২১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা। এতদিন সেটিই ছিল কোনো এশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছাল বাংলাদেশ।

শুধু এশীয় ক্রিকেটেই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ১৭ বছরের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে প্রথমবারের মতো ৪০০ রানের দেখা মিলল। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com