ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন স্থানীয় মৃত. আব্দুল লতিফের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সুজন তালুকদার জানান, রবিবার রাতে ডিবির একটি টিম রূপগঞ্জের মুড়াপারা ইউনিয়নের দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা রাস্তার উপর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে এক পেশাদার মাদক কারবারিকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছিল। ভবিষ্যতে এমন মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তারা।








